বাইক চালানোর সময় পকেটে মোবাইল বিস্ফোরণ
সংবাদদাতা, মুর্শিদাবাদ: বাইক চালানোর সময় পকেটে রাখা মোবাইল গেল ফেটে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে বড়ঞার ডাকবাংলা গ্রামে। জানা গিয়েছে, বাইক চালানোর সময় ওই যুবকের পকেটে থাকা মোবাইলটি আচমকা ফেটে যায়। ওই যুবকের নাম রকি শেখ। তবে বিস্ফোরণের জেরে তাঁর বড় ধরনের কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। কী কারণে মোবাইলটিতে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
