বিহারে কিশোরীর পথ আটকে হেনস্তা, মন্ত্রী বললেন, ‘বিচ্ছিন্ন’ ঘটনা
পাটনা: বিহারে জামুইয়ের এক কিশোরী এবং তার বন্ধু দু’জনেই দশম শ্রেণির পড়ুয়া। গত শনিবার সন্ধ্যায় টিউশন সেরে তারা স্কুটারে চেপে জামুইয়ের মারওয়া পাহাড়ে ঘুরতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথেই তাঁদের উপর চড়াও হয় একদল যুবক।
অভিযোগ, পথ আটকে কিশোরীকে হেনস্তা করা হয়। ঘটনার ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তিন অভিযুক্তকে আটক করা হয়েছে।
কিন্তু মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির মন্ত্রিসভার এক সদস্য শ্রবণ কুমারের এক অসংবেদনশীল মন্তব্য ঘিরে সমালোচনার ঢেউ উঠেছে। মন্ত্রী বলেছেন, ‘এমন বিচ্ছন্ন ঘটনা ঘটতেই পারে। কেননা দুনিয়া থেকে এখনও অপরাধ নির্মূল হয়ে যায়নি।‘ সেই মন্তব্য ঘিরে উষ্মা ছড়ালেও এনিয়ে মুখ খোলেননি মুখ্যমন্ত্রী।
পুলিস পকসো আইনে মামলা করে তিনজন নাবালককে আটক করেছে। তদন্তের জন্য সিট গঠন করা হয়েছে।
