বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মৃত্যুশয্যায় রাবণ, লক্ষণকে পাঠালেন রাম, লঙ্কারাজের পাঁচ উপদেশ শুনলে বদলে যাবে আপনার জীবনও

21 September, 2026 7:39 PM UTSAB RC
শেয়ার করুন

রাক্ষসকূলের রাজা রাবণ ছিলেন লঙ্কার অধিপতি, যাঁকে বলা হয় দশানন। বিপুল শক্তিধর, সুদক্ষ যোদ্ধা ও পরম শিবভক্ত এই লঙ্কেশ্বর ছিলেন একই সঙ্গে বেদজ্ঞ পণ্ডিত। এত গুণ থাকা সত্ত্বেও অহংকারই শেষ পর্যন্ত তাঁর পতনের কারণ হয়ে দাঁড়ায়। মৃত্যুশয্য়ায় রাবণ যে পাঁচটি উপদেশ দিয়েছিলেন, তা প্রত্যেকের জীবনে শিক্ষা।  শুধু হিন্দু ঐতিহ্যেই নয়, জৈন ধর্মেও রাবণের উল্লেখ মেলে। জৈন শাস্ত্রে তাঁকে বলা হয়েছে প্রতি-নারায়ণ, আর সেই সূত্রে জৈন ধর্মের শলাকাপুরুষদের তালিকায় তাঁর নাম রয়েছে। প্রবল শক্তি ও বেদজ্ঞানের পাশাপাশি তিনি তন্ত্র-মন্ত্র, জাদু ও ইন্দ্রজালও জানতেন বলে কথিত। তাঁর পুষ্পক রথ আকাশে উড়তে পারত, যাকে অনেকেই বিশ্বের প্রথম বিমান বলে দাবি করেন।

রাবণ ছিলেন রামের সবচেয়ে বড় শত্রু, এবং রাম নিজেই তাঁকে বধ করেছিলেন। তবু রাবণের গুণ ও পাণ্ডিত্যকে সম্মান করতেন তিনি। তখন মৃত্যুশয্যায় রাবণ। তবুও ভাইকে তাঁর উপদেশ নিতে পাঠালেন রাম। তাঁর কথায়, মৃত্যুর মুখে রাবণ যে উপদেশ দিতে পারবেন, তা আর কারও পক্ষে দেওয়া সম্ভব নয়।

মৃত্যুর আগে রাবণের ৫ উপদেশ

১. শুভ কাজ ফেলে রেখো না। রাবণ বলেছিলেন, কোনও ভাল কাজ করার সিদ্ধান্ত নিলে তাতে দেরি করা উচিত নয়, কারণ জীবনে সবচেয়ে মূল্যবান হল সময়। জীবনের শেষ মুহূর্ত কখন এসে পড়ে, কেউ জানে না। আলস্যে কাজ পিছিয়ে দেওয়ার কারণেই অনেক কাজ আমরা শেষ করে উঠতে পারি না।

২. নিজের শক্তির অহংকার করবে না। ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে মানুষ শত্রুকে দুর্বল ভাবতে শুরু করে, আর সেটাই হয় জীবনের সবচেয়ে বড় ভুল।

৩. বন্ধু ও শত্রুকে চিনে নাও। রাবণের মতে, অনেক সময় আমরা শত্রুকে বন্ধু এবং বন্ধুকে শত্রু ভেবে ভুল করি। পরে দেখা যায়, যাঁকে বন্ধু ভেবেছিলাম তিনিই সবচেয়ে বড় ক্ষতি করেছেন, আর যাঁকে শত্রু ভেবে দূরে সরিয়েছিলাম তিনিই ছিলেন আসল হিতৈষী।

৪. জীবনের গভীর গোপন কথা কাউকে বোলো না। রাবণ বলেছিলেন, যত কাছের মানুষই হোক, নিজের গোপন কথা নিজের কাছেই রাখা উচিত। নিজের উদাহরণ দিয়ে তিনি জানান, বিভীষণ শুভাকাঙ্ক্ষী ভেবে তাঁকে নিজের মৃত্যুরহস্য বলেছিলেন, কিন্তু বিভীষণ রামের পক্ষে গিয়ে তা ফাঁস করে দেন। সেটাই ছিল তাঁর ধ্বংসের কারণ।

৫. কোনও নারীর প্রতি কুদৃষ্টি দিও না। এটি ছিল লক্ষ্মণকে দেওয়া রাবণের শেষ উপদেশ। তাঁর কথায়, নারীর প্রতি যিনি কুনজর দেন, তাঁর ধ্বংস অনিবার্য।

প্রতিবেদন

UTSAB RC