বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

গোবরডাঙ্গা নকসা আয়োজিত ‘এক সন্ধ্যায় দুই নাটক’

21 September, 2026 7:42 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সায়নী চক্রবর্তী
গোবারডাঙ্গা নকসার নবতম প্রযোজনা মঞ্চস্থ হল গত ১৩ সেপ্টেম্বর। ‘প্রিয় উইলিয়াম’ নামের একটি একক নাট্য পরিবেশন করেন নকসার সদস্য ও অভিনেতা নিলাদ্রী শেখর কাঞ্জিলাল। একক অভিনয়ে ও নাট্য নির্মাণে তাক লাগান নিলাদ্রী শেখর। এই নাটকটি নির্মাণে বিশেষ ভাবে সহযোগিতা করেছেন  নকসার কর্ণধার আশিস দাস। সুমিত বন্দ্যোপাধ্যায়ের লেখনী ও নিলাদ্রী শেখরের অভিনয়গুণে নাটকটিকে দুরন্ত এবং টানটান গতিতে এগিয়ে গেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে নাটকের প্রেক্ষাপট অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমানে কেবল সমাজ নয়, বরং আমরা নিজেদের সঙ্গে নিজেদের দ্বন্দ্বের কারণেই প্রতিনিয়ত হেরে যাচ্ছি জীবনের। সেই বিষয়টিই সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই নাটকে। দুরন্ত একক অভিনয়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন অভিনেতা। তার পাশাপাশি আলো এবং আবহ এই নাটকে এক আলাদা মাত্রা যোগ করেছে। নাটকে আলো করেছেন জয়দেব দাস এবং আবহের দায়িত্বে ছিলেন নকসারই  ছাত্র দেবাশিস দাস। এই নবতম একক অভিনয়ের পরে ছোটোদের একটি নাটক মঞ্চস্থ করা হয়। তিতলি চক্রবর্তী নির্দেশিত ছোটোদের নাটক ‘গল্পবুড়ো’। এর আগে বেশ কয়েকটি মঞ্চায়ন হয়ে গিয়েছে এই নাটকের।  নাটকে কচিকাঁচাদের সুন্দর পরিবেশনা প্রশংসা আদায় করে নেয়। গোবরডাঙা নকসা ও আশিস দাসের যেভাবে বড়দের  পাশাপাশি ছোটোদের থিয়েটার নিয়েও কাজ করে চলেছেন, তা বাংলা থিয়েটারে অবশ্যই উল্লেখযোগ্য। এই উদ্যোগ পরবর্তী প্রজন্মের থিয়েটারকে বাঁচিয়ে রাখতে অবশ্যই সাহায্য করবে।

প্রতিবেদন

Lopa Bhowmik