বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

Adidas Lay Off: চাকরি খুঁজতে তিন মাসের মেয়াদ, গুরুগ্রামে একাধিক কর্মী ছাঁটাই অ্যাডিডাসের

21 September, 2026 5:05 PM UTSAB RC
শেয়ার করুন

গুরুগ্রাম: গুরুগ্রামে অ্যাডিডাসের টেক হাবে একাধিক কর্মী ছাঁটাই। টাউন হলে জানানো হল ছাঁটাইয়ের কথা, সঙ্গে নতুন চাকরি খোঁজার নোটিস। ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট ও ডেটা ইঞ্জিনিয়াররা।  ছাঁটাইয়ের কথা স্বীকার করে একে “কঠিন সিদ্ধান্ত” বলে ব্য়াখ্যা করেছে সংস্থা। তবে কত জন কর্মী প্রভাবিত হয়েছেন বা ছাঁটাইয়ের পরিমাণ কত, তা জানা যায়নি।

টাউন হল বৈঠকেই কর্মীরা ছাঁটাইয়ের কথা জানতে পারেন। ঘোষণার সময় ক্ষতিগ্রস্ত কর্মীদের দু’টি দলে ভাগ করা হয়। কয়েক জনকে ১৫ সেপ্টেম্বরই এক্সিট লেটার ধরিয়ে দেওয়া হয়, অর্থাৎ সেদিনই তাঁদের চলে যেতে বলা হয়। বাকিদের ১৫ ডিসেম্বর পর্যন্ত সংস্থায় থাকতে বলা হয়েছে। এই সময়ে তাঁদের কাজ অন্যান্য টেক হাবে থাকা সহকর্মীদের হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া। এই কর্মীদের বলা হয়েছে, সংস্থার ভিতরেই অন্য কোনও পদে যাওয়ার চেষ্টা করতে। সময়সীমার মধ্যে নতুন পদ না পেলে ১৫ ডিসেম্বরই হবে তাঁদের শেষ কর্মদিবস।

অ্যাডিডাস কী বলছে

সংস্থা জানিয়েছে, ভারতে তাদের টেকনোলজি বিভাগের কয়েকটি পদ ছাঁটাই করা হয়েছে। তবে কতজনকে ছাঁটাই করা হয়েছে, তার সংখ্যা জানায়নি। তাঁদের ব্যাখ্যা, ব্যবসার পরিবর্তনশীল প্রয়োজনের সঙ্গে প্রযুক্তি কাঠামোকে সামঞ্জস্যপূর্ণ করতেই এই “কঠিন সিদ্ধান্ত”। অ্যাডিডাস বলেছে, ব্যবসার প্রয়োজনের সঙ্গে পরিচালন কাঠামো মেলানোর চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই ভারতের প্রযুক্তি বিভাগের কিছু পদ কমানো হয়েছে। সংস্থার বক্তব্য, এই পরিবর্তনের উদ্দেশ্য সংগঠনের কিছু অংশ সরল করা, গুরুত্বপূর্ণ সক্ষমতা জোরদার করা এবং দ্রুত বদলে যাওয়া ব্যবসা ও প্রযুক্তির পরিবেশে দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য প্রস্তুত থাকা। কর্মীদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে সংস্থা বলেছে, ক্ষতিগ্রস্তদের যত্ন ও সম্মানের সঙ্গে উপযুক্ত সহায়তা দেওয়া হবে। ভারত এখনও অ্যাডিডাসের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাজার, এবং টেক হাব সংস্থার বৃদ্ধি, উদ্ভাবন ও ডিজিটাল রূপান্তরের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলবে বলেও জানিয়েছে তারা।

সূত্রের খবর, গুরুগ্রামের ইন্ডিয়া টেক হাবে প্রায় ৭০০ জন কর্মীর মধ্যে ৩৫০-এর বেশি ছাঁটাই হয়েছেন। এই সংখ্যা সঠিক হলে হাবের প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ কর্মী প্রভাবিত। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সংস্থাও ৩৫০ বা তার বেশি কর্মী ছাঁটাইয়ের তথ্য নিশ্চিত করেনি। অ্যাডিডাসের গুরুগ্রাম অফিসে স্থানীয় মার্কেটিং সংগঠনের পাশাপাশি রয়েছে তাদের অন্যতম গ্লোবাল ইঞ্জিনিয়ারিং টেক হাব। ২০২৪ সালে সংস্থা চেন্নাইতে গ্লোবাল বিজনেস সার্ভিসেস কেন্দ্র চালু করে। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, গুরুগ্রাম ও চেন্নাই মিলিয়ে তারা প্রায় ৬৫০ জনকে নিয়োগ করেছে। সাম্প্রতিক এই ছাঁটাইয়ের লক্ষ্য মূলত প্রযুক্তি বিভাগের কর্মীরাই। যাঁরা ইতিমধ্যে এক্সিট লেটার পেয়েছেন, তাঁদের ভবিষ্যৎ কী, আর যাঁদের হাতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে, তাঁরা সংস্থার ভিতরে নতুন পদ পাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

প্রতিবেদন

UTSAB RC