বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

গণেশের দানবাক্স ভরল সোনা হীরে, টাকা, ডলারের মালায়

19 September, 2026 2:10 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, মুম্বই: গণেশ পুজো মানেই ভক্তির পাশাপাশি প্রিয় দেবতার চরণে নানা রকম মানত ও উপহার অর্পণ। আর সেই ভক্তির নজিরই ফের দেখা গেল মুম্বইয়ের লালবাগের বিখ্যাত লালবাগচা রাজার পুজোমণ্ডপে।

রীতি মেনে গণেশোৎসবের দ্বিতীয় দিনেই খোলা হয় লালবাগচা রাজার দানবাক্স। সেখানে নগদ অর্থের পাশাপাশি মিলেছে সোনা ও রুপোর গয়না, হিরের অলঙ্কার এবং মার্কিন ডলার দিয়ে তৈরি একটি বিশাল মালা। শুধু তাই নয়, ভক্তরা বিশেষভাবে কারুকার্য করা একটি ক্রিকেট ব্যাটও বাপ্পার উদ্দেশে নিবেদন করেছেন।

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্যদের পাশাপাশি ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের কর্মী এবং বৃহন্মুম্বই পুরসভার প্রতিনিধিরা। তাঁদের উপস্থিতিতেই শুরু হয় দানসামগ্রী গণনা ও পৃথকীকরণের কাজ। সোনা-রুপো ও অন্যান্য মূল্যবান সামগ্রী আলাদাভাবে রাখা হয়।

এবারের পুজোয় প্রথম দু’দিনেই নগদ দানের পরিমাণ পৌঁছেছে প্রায় ১ কোটি ৩৭ লক্ষ টাকায়। এর সঙ্গে জমা পড়েছে প্রায় ২৯২.৮৯০ গ্রাম সোনা এবং ৮.৩২২ কেজি রুপো।
লালবাগচা রাজা প্রতি বছরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করেন। ভক্তদের বিশ্বাস, মানত পূরণ হলে বাপ্পার চরণে নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু নিবেদন করা তাঁদের ভক্তিরই অংশ।
কমিটি জানিয়েছে, উৎসব চলাকালীন সংগৃহীত অর্থ বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজে ব্যবহার করা হয়—যার মধ্যে রয়েছে ডায়ালিসিস সেন্টার, রোগী সহায়তা প্রকল্প, কম্পিউটার সেন্টার, লাইব্রেরি ও বইয়ের ব্যাঙ্ক।

প্রতিবেদন

UTSAB RC