তামিলনাডুতে সরকারি হাসপাতালে জন্মালে নবজাতককে সোনার আংটি
চেন্নাই: নবজাতকদের জন্য এক গ্রাম সোনার আংটি দেওয়ার প্রকল্প চালু করতে চলেছে তামিলনাড়ু সরকার। আগামী ২৮ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে ইতিমধ্যেই ১.২৮ লক্ষ সোনার আংটি প্রস্তুত করা হয়েছে।
‘থাইমামান থাঙ্গা মোথিরম থিট্টম’ অর্থাৎ ‘মামার দেওয়া উপহার’ নামে এই প্রকল্পে তামিলনাড়ুর সরকারি চালু করছে। হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ও ২২ ক্যারেটের সোনার আংটি দেওয়া হবে। প্রকল্পের সুবিধা ২২ জুন ২০২৬ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
প্রতিটি আংটিতে থাকবে আলাদা সিরিয়াল নম্বর এবং তা দেওয়া হবে ট্যাম্পার-প্রুফ প্যাকেজিংয়ে। তবে এই সুবিধা পেতে শিশুর মাকে তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নির্দিষ্ট সরকারি স্বাস্থ্য-নিবন্ধন ব্যবস্থায় তাঁর নাম থাকতে হবে। সরকারি হাসপাতালে প্রসবের হার বাড়ানো এবং নবজাতকের পরিবারকে প্রতীকী উপহার দেওয়াই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
