বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

প্রয়াত পরিচালক রাজা সেন

16 August, 2026 12:50 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন :‌ প্রয়াত পরিচালক রাজা সেন।

রবিবার সকালে এসএসকেএম হাসপাতালে তঁার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭০ বছর। বেশ কিছুদিন ধরেই নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। বছরের শুরুতে কোমরে অস্ত্রোপচার হয়েছিল। এরপর আক্রান্ত হয়েছিলেন নিউমোনিয়ায়। ঠিকঠাক কাজ করছিল না ফুসফুস। কিডনিও কাজ করছিল না। কদিন আগে পরপর দু’‌বার হৃদরোগে আক্রান্ত হওয়ায় তঁাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কিন্তু শেষরক্ষা হল না। পরিচালকের প্রয়াণে টলিউডে শোকের ছায়া। শোকস্তব্ধ বাংলাদেশ চলচ্চিত্র মহলও।

পরিচালক রাজা সেন প্রথম জনপ্রিয়তা পান ‘‌সুবর্ণলতা’‌ (১৯৯৭) ধারাবাহিকের মাধ্যমে। এরপর একে একে ‘‌আদর্শ হিন্দু হোটেল’‌ , ‘‌আরোগ্য নিকেতন’, ‘‌কলকাতা কলকাতা’‌ বা‌ ‘‌দেশ আমার দেশ’‌–এর মত বাংলা ধারাবাহিকগুলি তঁাকে খ্যাতির শীর্ষে নিয়ে যায়। বড় পর্দায় তাঁর পরিচালিত ‘‌দামু’‌ তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া এই ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। এছাড়াও তঁার পরিচালিত ‘‌আত্মীয় স্বজন’‌ (১৯৯৯), ‘‌দেবীপক্ষ’‌ (২০০৪), ‘‌কৃষ্ণকান্তের উইল’‌ (২০০৭), ‘‌তিনমূর্তি’‌ (২০০৯), ‘‌ল্যাবরেটরি’‌ (২০১০)‌‌, ‘‌মায়া মৃদঙ্গ’‌(‌‌২০১৬)–র মত‌‌ ছবিগুলিও দর্শকের প্রশংসা পেয়েছে। তঁার পরিচালিত ‘দেশ’ ছবিতে অভিনয় করেছিলেন জয়া বচ্চন ও অভিষেক বচ্চন। তঁার পরিচালিত শেষ সিনেমা ‘ভালবাসার গল্প’ (‌‌২০১৯)‌‌।

তবে তথ্যচিত্র পরিচালক হিসেবে রাজা সেনের খ্যাতি সব কিছুকে ছাপিয়ে গেছে। সুচিত্রা মিত্র, তপন সিংহ , শম্ভু মিত্র, সুভাষ মুখোপাধ্যায়, সমরেশ বসুর মত প্রথিতযশাদের জীবন ও কর্মভিত্তিক তথ্যচিত্রগুলি অমূল্য সম্পদ হিসেবে রয়ে যাবে। এছাড়াও কলকাতার ঐতিহ্য নিয়ে ৫ পর্বের ‘‌ ইতিহাসের কলকাতা’‌, রসগোল্লা, বিলুপ্তপ্রায় লোক সংস্কৃতি আলকাপের ওপর তাঁর নির্মিত তথ্যচিত্র গবেষকদের কাছে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে থাকবে। শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘‌সহস্রাব্দের সর্বশ্রেষ্ঠ বাঙালি’‌ তঁাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছিল।

প্রতিবেদন

Sumantra Mukherjee