বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্রেমিকার বাড়ি থেকে উদ্ধার যুবকের ঝলসানো দেহ

17 September, 2026 5:40 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, ভুবনেশ্বর:‌ ভয়াবহ ঘটনা ওড়িশার দেওগড় জেলার রিয়ামাল থানা এলাকায়। প্রেমিকার বাড়ি থেকে পাওয়া গেল যুবকের পোড়া দেহ। পুলিশ পাকড়াও করেছে অভিযুক্তদের। জানা গেছে, মৃতের নাম শিলু রায়। বয়স ২৮। বাড়ি বাবারাকোট গ্রামে। বুধবার রাত ১১টা নাগাদ তিনি প্রেমিকার বাড়িতে যান। তারপরই প্রতিবেশীরা ওই বাড়িতে আগুন জ্বলতে দেখেন। সঙ্গে সঙ্গেই দমকলে খবর দেন এলাকার লোকজন। কিন্তু দমকল কর্মীরা বাড়িতে ঢুকেই আকাশ থেকে পড়েন। দেখেন বাড়িতে আগুন লাগেনি, বরং বাড়ির উঠোনে জ্বলছে এক ব্যক্তির দেহ। জরুরি ভিত্তিতে আগুন নেভায় দমকল। খবর দেওয়া হয় পুলিশে।
মৃত যুবকের বাবার অভিযোগ, তার ছেলেকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। সেই জন্যই তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। প্রেমিকা এবং তাঁর পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ করেছে শিলুর পরিবার। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায় প্রতিদিনই ওই বাড়িতে যাতায়াত করতেন শিলু। সে মাদকাসক্ত ছিল। মত্ত অবস্থায় বেশ কয়েকবার প্রেমিকার বাড়িতে চড়াও হয়েছিল সে। বুধবারও চেঁচামেচির আওয়াজ শোনা গিয়েছিল। অভিযোগ, এদিন যুবককে মারধরও করা হয়েছিল। তারপরই পেট্রল ঢেলে তার শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। খুনের অভিযোগে শিলুর প্রেমিকা এবং তাঁর বাবা–মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিবেদন

Lopa Bhowmik