বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

প্রায় ১৩০০০ কোটি ‘‌চুরি’‌র অভিযোগ ইউনুস সরকারের উপদেষ্টা আসিফ মহম্মদের বিরুদ্ধে

16 September, 2026 7:23 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, ঢাকা:‌ প্রায় ১৩,০০০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন উপদেষ্টা আসিফ মহম্মদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে নিয়োগ, বদলি ও পদন্নোতি পাইয়ে দিয়ে কোটি কোটি টাকা লেনদেন এবং বিদেশে টাকা পাচারের অভিযোগ!‌ জানা গেছে, টাকার অঙ্ক প্রায় ১,৩০০ কোটি চাকা। জানা গেছে, আসিফের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি টাকা এবং দেশে ৩৬ জন জেলা প্রশাসকের পদন্নোতির জন্য ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেনের অভিযোগ রয়েছে। এছাড়াও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টেন্ডার এবং স্থানীয় সরকার দপ্তরের উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে। নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের টেন্ডার পাইয়ে দিয়েও টাকা নেওয়া অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এখানেই শেষ নয়, হেলিকপ্টারে যাতায়াত করে রাষ্ট্রের অর্থ অপচয়, পাঁচতারা হোটেলে নিয়মিত থাকা–খাওয়া, বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস ও গাড়ি ব্যবহারেরও অভিযোগ রয়েছে। অভিযোগ বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের সঙ্গেও যুক্ত ছিলেন আসিফ। এর মধ্যে দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি টাকা, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি টাকা ও সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। এসব অর্থ দিয়ে বিদেশে বিলাসবহুল বাড়ি কেনা ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের অভিযোগও করা হয়েছে।
পর্তুগালে জমি কেনা, দুবাইয়ের গ্রিন গ্রুপে বিনিয়োগ এবং সুইস ব্যাংকে টাকা রাখার অভিযোগও রয়েছে তার নামে। আত্মীয়দের মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। স্থানীয় সরকারের অধীন গ্রামীণ উন্নয়ন ও সেতু নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা নিজের পকেটে ভর্তি করেছিলেন তিনি, এমন অভিযোগও রয়েছে। ঢাকা ওয়াসার সায়েদাবাদ জল শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি এবং শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় বাড়িয়ে দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর ওপর।
২ সেপ্টেম্বর যুব ও ক্রীড়া মন্ত্রকের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
এদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আসিফ মহম্মদ সজীব ভুঁইয়া। হুশিয়ারি দিয়ে জানিয়েছেন, অভিযোগের সত্যতা প্রমাণ করতে না পারলে তিনি আইনি ব্যবস্থা নেবেন।

প্রতিবেদন

Lopa Bhowmik