রাজ্য পুলিশে পদোন্নতি ও ব্যাপক রদবদল
সংবাদদাতা, কলকাতা: বড়সড় বদল পশ্চিমবঙ্গ পুলিশে। রাজ্যপালের অনুমোদনের পর সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পদে উন্নীত হলেন ২০ জন পুলিশ পরিদর্শক।
সঞ্জয় বিশ্বাস ডায়মন্ড হারবার পুলিশ জেলার ডিআইবি–তে ডিএসপি পদে যোগ দেবেন। সুদীপ্তা ব্যানার্জি ও শান্তনু বসু যথাক্রমে ডিইও ও এসটিএফ–এই থাকছেন, শুধু বদলে যাচ্ছে তাঁদের পদ। চন্দন চ্যাটার্জি এবং বাবিন মুখার্জি পদন্নোতি পেয়ে আইবি–তে জয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হলেন। মিতা চক্রবর্তী এসএপি ৬ষ্ঠ ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হয়ে থেকে গেলেন ব্যারাকপুরেই। এছাড়াও হাওড়া, ব্যারাকপুর, শিলিগুড়ি ও আসানসোল–দুর্গাপুর কমিশনারেটের জন্য নিয়োগ করা হল নতুন এসিপি ও ডিএসপি।
পদোন্নতি পাওয়াদের তালিকায় আছেন শৈবাল কুমার বাগচি, সুবীর কুমার পাল, তীর্থঙ্কর মুখার্জি, পল্লব কুমার শো, অতনু ব্যানার্জি, তাপস কুমার পাল, তেজেন্দ্র ঘালাই, সুপ্রকাশ পট্টনায়ক, সমিত মণ্ডল, বিশ্বজিৎ মণ্ডল, সঞ্জয় ঘোষ, প্রবীণ প্রধান, সুকুমার ঘোষ এবং সুবীর কর্মকার। তাঁরা যেদিন নতুন পদে দায়িত্ব নেবেন, সেদিন থেকেই নিয়োগ কার্যকর হবে।
অন্যদিকে রাজ্য পুলিশের পাঁচ আধিকারিককে বদলির নির্দেশ জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ ডিরেক্টরেট। নির্দেশিকা অনুযায়ী, ডায়মন্ড হারবারের DIB–এর Dy. SP শান্তনু সেনকে ডিরেক্টরেট অফ সিকিউরিটির Dy. SP পদে পাঠানো হয়েছে। বীরভূমের DIB–র Dy. SP তৌহিদ আনোয়ারকে West Bengal Intelligence Bureau-র Joint Assistant Director পদে দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরের ট্রাফিকের Dy. SP বিল্লা মঙ্গল সাহা SAP–এর ১২তম ব্যাটালিয়নের Assistant Commandant হয়েছেন। হাওড়ার ACP তুষার কান্তি পাঠককে একই পদে রাখা হয়েছে। তাঁকে পুরুলিয়ায় বদলির যে নির্দেশ দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। অন্যদিকে, ডিরেক্টরেট অফ সিকিউরিটির Dy. SP অরূপ কুমার কল্লেকে RAF–এর ব্যারাকপুর ব্যাটালিয়নের Assistant Commandant করা হয়েছে। তাঁকে ডিরেক্টরেট অফ সিকিউরিটিতে ডেপুটেশনে রাখা হবে।
স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের পুলিশ সার্ভিস সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খড়্গপুরের অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পদে থাকা আইপিএস অফিসার ডঃ বুশরা বানোকে বদলি করা হয়েছে। তাঁকে স্টেট আর্মড পুলিশের ৪ নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ড্যান্ট পদে নিয়োগ করা হয়েছে।
অন্যদিকে, চন্দননগর পুলিশ কমিশনারেটের অ্যাডিশনাল ডেপুটি কমিশনার পদে থাকা ডব্লিউবিপিএস অফিসার পার্থ ঘোষ খড়্গপুরের নতুন অ্যাডিশনাল এসপি–র দায়িত্ব নেবেন।
