বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মোদির জন্মদিনের ঠিক আগে কলকাতায় রাজনাথ-শুভেন্দুর ‘যুগলবন্দি’! কী বললেন প্রতিরক্ষামন্ত্রী?

16 September, 2026 6:56 PM UTSAB RC
শেয়ার করুন

কলকাতা, ১৬ সেপ্টেম্বর:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে রাজ্যজুড়ে এক মাস ব্যাপী ‘সংকল্প অভিযান’ (Sankalp Abhijan) কর্মসূচির ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। এই উপলক্ষ্যে বুধবার কলকাতায় যৌথ সাংবাদিক বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান শুভেন্দু অধিকারীর কাজের মুক্তকণ্ঠে প্রশংসা করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ২৫ বছরের প্রশাসনিক সফলতার খতিয়ান তুলে ধরেন প্রতিরক্ষামন্ত্রী।

সাংবাদিক বৈঠকের সূচনাতেই রাজনাথ সিং জানান, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদির জন্মদিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এর ঠিক ১০ দিন পরেই তিনি জনপ্রতিনিধি ও প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্ণ করতে চলেছেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, “মোদিজীর নেতৃত্বে সারা ভারত আজ দ্রুতগতির উন্নয়নের পথে হাঁটছে।” এর পরেই পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পারফরম্যান্সের ঢালাও প্রশংসা করে রাজনাথ বলেন, “বিগত কিছু দিনে শুভেন্দু অধিকারীর যে কাজ ও পারফর্মেন্স দেখা যাচ্ছে, তা নিয়ে আজ পুরো দেশে জোর চর্চা শুরু হয়েছে। দেশের অন্যান্য রাজ্যগুলিতেও শুভেন্দুর প্রশাসনিক কাজ নিয়ে আলোচনা চলছে।”

এর পর গুজরাতের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির প্রশাসনিক যাত্রাকে এক কথায় ‘সেবা’ বলে অভিহিত করেন প্রবীণ এই বিজেপি নেতা। তিনি স্পষ্ট জানান, একজন আদর্শ নেতা কেবল নির্বাচনে জেতার জন্য নয়, বরং দেশের ভোটার ও আমজনতার সার্বিক উন্নয়নের জন্য দিনরাত কাজ করেন। মোদিজীর ‘সেবা সমর্পণ’ ভাবধারাকে বজায় রেখেই বিজেপি এই সংকল্প অভিযানকে দেশজুড়ে এগিয়ে নিয়ে যাবে।

দেশের অর্থনৈতিক পরিবর্তন ও প্রযুক্তিগত রূপান্তরের প্রসঙ্গ টেনে রাজনাথ ‘মোদি-নমিক্স’ এবং ডিজিটাল বিপ্লবের গুরুত্ব তুলে ধরেন। তিনি পরিসংখ্যান দিয়ে জানান, দেশে ইউপিআই (UPI) চালু হওয়ার পর গত দশ বছরে প্রায় ২৩.৬৬ বিলিয়ন ডিজিটাল ট্রানজাকশন সম্পন্ন হয়েছে, যার মোট আর্থিক মূল্য প্রায় ২৯.৮৮ লক্ষ কোটি টাকা। ২০১৪ সালের আগে ভারতে বেসরকারি ক্ষেত্রে রকেট উৎক্ষেপণের কথা কেউ কল্পনাও করতে পারত না, যা আজ বাস্তবায়িত হয়েছে।

একসময়ে যে দল বা রাজ্যগুলিতে বিজেপির উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হত, আজ দেশের ২০টিরও বেশি রাজ্যে পদ্ম শিবিরের সরকার চালিত হচ্ছে বলে স্মরণ করিয়ে দেন রাজনাথ। কোভিড মহামারি মোকাবিলার মতো কঠিন সময়ে দেশের মানুষ যেভাবে প্রধানমন্ত্রীর দূরদর্শী সিদ্ধান্তের ওপর আস্থা রেখেছিল, তা ভারতীয় রাজনীতির পরিপক্কতাকেই প্রমাণ করে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রীর জন্মদিনেই রাজ্যের ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার মাথাপিছু ৩ হাজার টাকা পাঠানো হবে বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “গত মাসে ১ কোটি ৪৮ লক্ষ মহিলা প্রকল্পের সুবিধা পেয়েছিলেন। এ বারে আরও ১০ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন। ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।”

শুভেন্দুর পরেই সাংবাদিকদের সামনে দীর্ঘ বক্তব্য রাখেন রাজনাথ। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন থেকে শুরু করে প্রধানমন্ত্রীত্বের তৃতীয় দফা পর্যন্ত মোদির কাজের খতিয়ান দেন তিনি। জনধন যোজনা, ইউপিআই থেকে শুরু করে স্বচ্ছ ভারত, উজ্জ্বলা যোজনার উদাহরণ দেন তিনি। ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতি দাবি করে রাজনাথ বলেন, ‘এটা মোদিনমিক্স।’ ১২ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন, আর ৯৪ কোটিরও বেশি মানুষ সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় এসেছেন বলেও দাবি তাঁর।

প্রতিবেদন

UTSAB RC