বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

নীল-সাদা জার্সিতে ফের নামছেন মেসি, অবসর ভেঙে ফিরছেন আর্জেন্টিনা অধিনায়ক?

16 September, 2026 1:34 PM UTSAB RC
শেয়ার করুন

বুয়েনস আইরিস: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন। ফের নীল-সাদা জার্সিতে মাঠে নামছেন লিওনেল মেসি। তাহলে কি অবসর ভেঙে মাঠে ফিরছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক? এই খবর যেন আপামর মেসি অনুরাগীদের কাছে সুখের বার্তা। কিন্তু বিষয়টি তা নয়। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন মেসির একটি বিদায়ি ম্যাচের আয়োজন করছে। সংস্থা জানিয়েছে অক্টোবরে দেশের মাটিতে প্রদর্শনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসিকে বিদায় জানানো হবে।

মেসির মতো ফুটবলারের অবসর ঘোষণা কেমন যেন আচমকা হয়েছিল। বাবার মৃত্যুর পর আচমকা ফুটবল থেকে অবসর ঘোষণা করেন মেসি। তাই মেসিকে সম্মান জানাতেই ফেডারেশন একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করেছে। আগামী 6 অক্টোবর আফ্রিকার দেশ বেনিনের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ। আর্জেন্টিনা ফুটবল সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের জার্সিতে ওদিন মেসি শেষ নীল-সাদা জার্সিতে মাঠে নামবেন। ফুটবল সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, কোচ স্কালোনি ও বিশ্বের সেরা ফুটবলার ও জাতীয় দলের প্রাক্তনদেরও ওই প্রদর্শনী ম্যাচে আমন্ত্রণ জানানো হবে। মেসির বিদায়ে যতটা সম্ভব তাঁকে সম্মান জানানো যায়, সেই ব্যবস্থাই করবে আর্জেন্টিনা ফুটবল সংস্থা।

এই প্রদর্শনী ম্যাচে ২০২২ সালের বিশ্বকাপজয়ী প্রত্যেক সদস্যকেও আমন্ত্রণ জানানো হবে। থাকবে তাঁদের পরিবারও। আর্জেন্টিনাকে যারা ভালবাসেন তাঁদের জন্য এটি একটি অবিষ্মরণীয় ম্যাচ হতে চলেছে। তিনটি প্রদর্শনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ, ৩ অক্টোবর রিভার প্লেট স্টেডিয়ামে বুরকিনা ফাসোর সঙ্গে দ্বিতীয় ম্যাচ তৃতীয় ম্যাচ ৬ অক্টোবর বেনিনের বিরুদ্ধে।

প্রতিবেদন

UTSAB RC