বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

Duleep Trophy: তিলকের ব্যাটে উত্তরাঞ্চলকে হারিয়ে ফাইনালে দক্ষিণাঞ্চল, সামনে ঈশান-সূর্যবংশীদের পূর্বাঞ্চল

03 September, 2026 2:13 AM Arko Banerjee
শেয়ার করুন

কর্ণাটক: ব্যাট হাতে অধিনায়কের দাপট। তিলক বর্মার দুই ইনিংসের দুরন্ত পারফরম্যান্সে উত্তরাঞ্চলকে ৭ উইকেটে হারিয়ে দলীপ ট্রফির ফাইনালে দক্ষিণাঞ্চল। শিরোপার লড়াইয়ে এবার তাদের সামনে পূর্বাঞ্চল। মধ্যাঞ্চলকে হারিয়ে আগেই ফাইনালে জায়গা করে নিয়েছে ঈশান কিষান, বৈভব সূর্যবংশীদের দল। ফলে খেতাবের মঞ্চে দেখা যাবে একাধিক তারকার লড়াই।

কর্নাটকের বেঙ্গালুরুর বান্দি কোদিগেহাল্লি স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক তিলক। প্রথম ইনিংসে ১১৬ রানের দুরন্ত শতরান। দ্বিতীয় ইনিংসে আবার অপরাজিত ৫১। তাঁর সঙ্গে শ্রেয়স গোপালের ৮৭ রানে ভর করে প্রথম ইনিংসে ৩১২ রান তোলে দক্ষিণাঞ্চল। এর আগে উত্তরাঞ্চলের ইনিংস থেমেছিল ১৯৫ রানে। ফলে ১১৭ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় দক্ষিণাঞ্চল।

দ্বিতীয় ইনিংসে অবশ্য লড়াইয়ে ফেরার মরিয়া চেষ্টা করে উত্তরাঞ্চল। ২৯৭ রান তুলে দক্ষিণাঞ্চলের সামনে জয়ের জন্য ১৮১ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু সেই রান তাড়া করতে নেমে কোনওরকম অস্বস্তিতে পড়তে হয়নি দক্ষিণাঞ্চলকে। রিকি ভুঁইয়ের ৪২ এবং নারায়ণ জগদীশনের ৪৩ রানের ইনিংস জয়ের ভিত তৈরি করে দেয়। পরে কাজটা শেষ করেন তিলক ও রবিচন্দ্রন স্মরণ। তিলক অপরাজিত ৫১, স্মরণ অপরাজিত ৩২। তিন উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণাঞ্চল।

আরও পড়ুন: শাহবাজের অনবদ্য ১৬৭ ও অনুকূলের স্পিন ভেলকি, নর্থ ইস্ট জোনকে ইনিংস ও ২১০ রানে উড়িয়ে দিল ইস্ট জোন

এবার ফাইনালে লড়াইটা তাই বেশ জমজমাট। একদিকে তিলক বর্মা, অন্যদিকে ঈশান কিষান—ভারতের টি-টোয়েন্টি দলের পরিচিত দুই বাঁ-হাতি ব্যাটার মুখোমুখি। সঙ্গে পূর্বাঞ্চলের হয়ে থাকছেন বৈভব সূর্যবংশী, অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার ও মহম্মদ শামির মতো ক্রিকেটার। দক্ষিণাঞ্চলের ভরসা তিলক, শ্রেয়স গোপালরা। দলীপ ট্রফির ফাইনালে তাই ট্রফির লড়াইয়ের সঙ্গে নজর থাকবে তারকাদের দ্বৈরথেও।

প্রতিবেদন

Arko Banerjee