ফের ইতিহাস! ISRO-র রকেটের ইঞ্জিনের নেপথ্যে রানিগঞ্জের সানি মিত্র
ফের ইতিহাস! ISRO-র রকেটের ইঞ্জিনের নেপথ্যে রানিগঞ্জের সানি মিত্রসংবাদদাতা, রানিগঞ্জ: ভারত আবার মহাকাশে বাজিমাত করল। ISRO সফলভাবে উৎক্ষেপণ করল দেশীয় প্রযুক্তিতে তৈরি আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS-05। আর এই গোটা মিশনের সাফল্যের নেপথ্যে যাঁর হাত, তিনি বাংলার গর্ব, রানিগঞ্জের ভূমিপুত্র সানি মিত্র।
GSLV-F17 রকেটে চেপে মহাকাশে পাড়ি দিয়েছে EOS-05। এটি একটি অত্যাধুনিক পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ, যা আগামী ৭ বছর ধরে দেশকে আবহাওয়া, কৃষি, দুর্যোগ মোকাবিলা ও সীমান্ত নজরদারিতে নিরবচ্ছিন্ন পরিষেবা দেবে।

কী বিশেষত্ব এই মিশনে?
সানি মিত্র জানিয়েছেন, এই মিশনে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে স্পেসক্রাফটের জ্বালানি অনেকটাই সাশ্রয় হবে। *Liquid Apogee Motor (LAM)* কে অতিরিক্ত ফায়ারিং করতে হবে না, যা ‘মেক ইন ইন্ডিয়া’র এক বড় সাফল্য।
আর এই রকেটের হৃৎপিণ্ড অর্থাৎ ইঞ্জিন তৈরির মূল দায়িত্বে ছিলেন রানিগঞ্জের সিএলএম লেনের বাসিন্দা সানি।
কে এই সানি মিত্র?
রানিগঞ্জের ছেলে সানি গত ৮ বছর ধরে ISRO-তে বিজ্ঞানী হিসেবে কর্মরত।
– ২০১৯ সালে চন্দ্রযান-২ দিয়ে তাঁর ISRO যাত্রা শুরু
– ২০২৩ সালে বিশ্বকে চমকে দেওয়া চন্দ্রযান-৩ মিশনের গুরুত্বপূর্ণ সদস্য
– ভারতের প্রথম সৌর মিশন আদিত্য L-1 এর সাফল্যের কারিগর
-আর এবার EOS-05
একটি ছোট শহর থেকে উঠে এসে মহাকাশ বিজ্ঞানে দেশের মুখ উজ্জ্বল করা সানির এই সাফল্যে আজ গর্বিত শুধু রানিগঞ্জ নয়, গোটা বাংলা, গোটা দেশ।প্রমাণ হয়ে গেল, স্বপ্ন দেখলে তা খনি শহরের গলি থেকেও সোজা পৌঁছে যায় চাঁদ, সূর্য পেরিয়ে মহাকাশে।।
