বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

NBSTC ডিপোতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বাস

06 September, 2026 4:00 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কোচবিহার: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (NBSTC) দিনহাটা ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনায় মনোতোষ দেবনাথ নামে এক মেকানিক্যাল কর্মী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল দুপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের একটি বাস কালিয়াগঞ্জ থেকে দিনহাটা ডিপোতে এসে পৌঁছায়। এরপর নিয়ম অনুযায়ী বাসটির বিভিন্ন যান্ত্রিক বিষয় পরীক্ষা করছিলেন মেকানিক্যাল বিভাগের কর্মীরা। সেই সময় আচমকাই বাসটির ভিতর থেকে আগুনের ফুলকি দেখতে পান কর্মীরা।
তৎক্ষণাৎ ডিপোর কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে যায়। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দিনহাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। বেশ কিছু সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে ততক্ষণে একটি বাস সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনায় মেকানিক্যাল কর্মী মনোতোষ দেবনাথ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিপো ইনচার্জ জানান, কালিয়াগঞ্জ থেকে বাসটি দুপুরের দিকে ডিপোতে আসে। নিয়ম অনুযায়ী মেকানিক্যাল কর্মীরা বাসটির যান্ত্রিক অবস্থা পরীক্ষা করছিলেন। সেই সময়ই আচমকা আগুনের ফুলকি দেখা যায়। কর্মীরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় একটি বাস সম্পূর্ণ পুড়ে গিয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik