বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

সন্দীপ ঘোষের জামিন: বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি অভয়ার বাবার

18 October, 2026 4:27 PM Sandipan Saha
শেয়ার করুন

 

সংবাদদাতা, কলকাতা:  আর্থিক দুর্নীতির মামলায় অবশেষে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। প্রায় দুই বছর কারাবাসের পর বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে। তবে এই নির্দেশ প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক ও অসন্তোষ।

আর জি করের তৎকালীন অধ্যক্ষ থাকাকালীন সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোটি কোটি টাকার সরকারি তহবিল তছরুপ, বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য বেআইনি বিক্রি, এবং বদলি বা কাজের বরাতে দুর্নীতির মতো একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল। অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পর প্রমাণ লোপাটের অভিযোগে প্রথমে তিনি গ্রেপ্তার হন। পরে সিবিআই তাঁকে আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার করে। মামলার বিচারপ্রক্রিয়ার শ্লথ গতি এবং দীর্ঘ জেল হেপাজতের মেয়াদ বিবেচনা করেই সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে, এই জামিনের খবরে প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন অভয়ার বাবা শেখর দেবনাথ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বিচার পাওয়ার এই দীর্ঘ লড়াই থেকে তাঁরা একচুলও নড়বেন না। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করে বলেন, প্রয়োজন হলে বর্তমান সরকারের বিরুদ্ধেই আবার পথে নেমে আন্দোলন শুরু করবেন তাঁরা।

আদালতের এই রায়ের পর চিকিৎসক মহলের মধ্যেও গভীর হতাশা ও অসন্তোষ তৈরি হয়েছে। মামলার সাক্ষী গ্রহণের ধীর গতি নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। সব মিলিয়ে, সন্দীপ ঘোষের মুক্তি ঘিরে রাজ্য রাজনীতি ও চিকিৎসকমহলে নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

 

প্রতিবেদন

Sandipan Saha