বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

হাতের ট্যাটু দেখে খুনের কিনারা পুলিশের

25 September, 2026 4:55 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদাদাতা, নয়াদিল্লি:‌ মৃতের হাতে আঁকা ট্যাটুই সমাধান করে দিল রহস্যের। সেখান থেকেই হদিস পাওয়া গেল খুনির। দিল্লির এই ঘটনা যে কোনও ক্রাইম থ্রিলার গল্পের থেকে কোনও অংশে কম নয়। জানা গেছে, কিছুদিন আগে নারাইয়না চকের কাছ থেকে যুবকের দেহ উদ্ধার হয়। পরিচয় জানতে মৃতদেহের ছবি এবং হাতে থাকা ট্যাটুর ছবি পার্শ্ববর্তী এলাকা গুলিতে ছড়িয়ে দেয় পুলিশ। ট্যাটুটিতে ‘লাভ’ চিহ্নের ভেতরে লেখা ‘আনন্দ’। তার ঠিক নিচেই লেখা ছিল ‘রেণু’। কিন্তু সপ্তাহ দুয়েক পেরিয়ে গেলেও মৃতের পরিচয় জানা যায়নি। নিরূপায় হয়েই যে জায়গা থেকে দেহ উদ্ধার হয়, সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করে পুলিশ। তখনই রাজেন্দ্র নামে ওই ট্যাক্সিচালকের খোঁজ মেলে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই যুবক তার ট্যাক্সিতে সওয়ার হয়েছিলেন। সঙ্গে আরও একজন ছিলেন। তাঁরা দুজনেই মত্ত অবস্থায় ছিলেন। একজন সফদরজং হাসপাতালের সামনে নেমে যান। যুবককে দেখিয়ে বলে যান, ভাড়ার ১৫০০ টাকা তিনি দেবেন। এদিকে ট্যাক্সি কিছুদূর যেতেই যুবক জানান যে, তাঁর কাছে ভাড়ার টাকা নেই। এই নিয়ে ট্যাক্সি চালক রাজেন্দ্রর সঙ্গে তাঁর বচসা শুরু হয়। টাকা না পেয়ে রাজেন্দ্র নিজের বাড়ির দিকে ট্যাক্সি ছুটিয়ে দেন। তারপর বাড়ি থেকে কিছুটা দূরে যুবককে নামিয়ে ইট দিয়ে মাথা থেঁতলে দেন। এই কাজে রাজেন্দ্রকে সাহায্য করতে হাজির হয় তার ছেলে এবং স্ত্রীও।
এরপর পুলিশ জানতে পারে রেণু নামে এক যুবতী তাঁর স্বামীর নিখোঁজের ডায়েরি করেছেন থানায়। স্বামীর নাম আনন্দ। এরপরই দুইয়ে দুইয়ে চার করে পুলিশ। রেণু পুলিশকে জানিয়েছে, উত্তরাখণ্ড থেকে কাজের খোঁজে এসেছিলেন আনন্দ। থাকতেন এক আত্মীয়ের বাড়িতে। ঘটনার দিন বন্ধুর সঙ্গে মদ্যপান করেছিলেন আনন্দ। ট্যাক্সিচালক রাজেন্দ্র এবং তাঁর স্ত্রী ও ছেলেকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik