বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

আশিসের বাড়িতে শুভেন্দু অধিকারী, পরিবারের পাশে থাকার বার্তা

29 August, 2026 5:50 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

রামপুরহাট : বীরভূম সফরে গিয়ে বাংলার প্রাক্তনমন্ত্রী ও প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার রামপুরহাটে আশিসবাবুর বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। সদ্য প্রয়াত নেতার পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি কঠিন সময়ে তাঁদের পাশে থাকার বার্তাও দেন মুখ্যমন্ত্রী।

আশিস বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। রামপুরহাটের দীর্ঘদিনের বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন তিনি। বিধানসভার ডেপুটি স্পিকার হিসেবেও দায়িত্ব সামলেছেন। চলতি বিধানসভা নির্বাচনে রামপুরহাট আসনে বিজেপির ধ্রুব সাহার কাছে পরাজিত হওয়ার পর রাজনৈতিক জীবনে তাঁর অবস্থানেও পরিবর্তন এসেছিল। এর কিছুদিন পরেই তাঁর মৃত্যু রাজনৈতিক মহলে একাধিক প্রশ্নের জন্ম দেয়।

আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন। সেই সময় তিনি আশিসবাবুকে একজন ভদ্র ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন। তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। পরিবারের বক্তব্য অনুযায়ী, স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গেও আশিস বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যপূর্ণ সম্পর্ক ছিল। শনিবারের সাক্ষাতে সেই ব্যক্তিগত ও রাজনৈতিক সৌজন্যেরই প্রতিফলন দেখা যায় বলে মনে করা হচ্ছে।

আশিসবাবুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের মানসিক অবস্থার খোঁজ নেন শুভেন্দু। পরিবারের তরফেও দুই পরিবারের দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরা হয়েছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীরও দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। মুখ্যমন্ত্রীর দফতর থেকেই তাঁর বাড়িতে আসার বিষয়টি পরিবারকে জানানো হয়েছিল।

অন্যদিকে, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণ নিয়েও তদন্ত চলছে। তাঁর বাড়ির কাছের দলীয় কার্যালয় থেকে দেহ উদ্ধারের পর একটি চিঠিও পাওয়া যায়, যেটিকে প্রাথমিকভাবে সুইসাইড নোট বলে মনে করা হচ্ছে। চিঠিটির সত্যতা এবং মৃত্যুর আগে তাঁর সঙ্গে কার কার যোগাযোগ হয়েছিল, তা তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রীও তাঁর ফোনের কল রেকর্ড এবং যোগাযোগের বিষয়গুলি খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন।

শুভেন্দুর রামপুরহাট সফর অবশ্য শুধুমাত্র শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাতেই সীমাবদ্ধ ছিল না। বীরভূমে প্রশাসনিক বৈঠকেও যোগ দেওয়ার কথা ছিল তাঁর। জেলার বিভিন্ন প্রশাসনিক ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আধিকারিক ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।

সাম্প্রতিক একাধিক ঘটনা, রাজস্ব সংগ্রহ এবং জেলার বিভিন্ন সমস্যা এই বৈঠকে গুরুত্ব পায় বলে জানা গিয়েছে।
আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শুভেন্দু অধিকারীর উপস্থিতি তাই নিছক সৌজন্য সাক্ষাৎ নয়, বরং রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে ব্যক্তিগত সম্পর্ক ও মানবিকতার বার্তাও বহন করছে।

প্রয়াত নেতার পরিবারের পাশে থাকার যে আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন, তা বর্তমান রাজনৈতিক আবহে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।কর্মীরা সভ্য- ভদ্র, আশিস বন্দ্যোপাধ্যায়কে তাঁরা খুবই সম্মান করতেন৷ ওনার দাদা, স্ত্রী, ছেলে সবাই বলেছেন পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কোনও অভিযোগ নেই৷ বাকিটা পুলিশ দেখছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় এর পৌঁছানোর আগেই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জোর চর্চা।

প্রতিবেদন

Sumantra Mukherjee