বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

মালদহে বন্যাত্রাণ কর্মসূচিতে শুভেন্দু অধিকারী

08 October, 2026 5:14 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মালদহ: বন্যাবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে মালদহ জেলার মানিকচকের মথুরাপুরে একটি কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন নির্ধারিত সূচি অনুযায়ী আকাশপথে মানিকচক কলেজ মাঠের হেলিপ্যাডে নামেন তিনি। সেখান থেকে সড়কপথে সোজা মথুরাপুর হাইস্কুলের সভামঞ্চে পৌঁছোন। মথুরাপুরে পৌঁছানো মাত্রই মানিকচকের সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা তাঁকে সাদর অভ্যর্থনা জানান। মঞ্চে যাওয়ার পর তিনি ভূতনি সহ জেলার বিভিন্ন বন্যা কবলিত প্রান্ত থেকে আসা প্রায় পাঁচ হাজার মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
এদিনের এই কর্মসূচিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় গৃহহারা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসনের ওপর। বন্যায় যাঁদের বাড়িঘর পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছে, এরকম সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের বাড়ি পুনরায় তৈরি করে দেওয়া এবং মেরামতির জন্য ১ লক্ষ ৮০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি, আংশিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয় ৯০ হাজার টাকার চেক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহ জেলার বিস্তীর্ণ অঞ্চল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে গঙ্গা ও ফুলহর নদীর জল বৃদ্ধিতে ভূতনি এবং মানিকচক ব্লকের বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছিলেন। মুখ্যমন্ত্রীর এই সরাসরি ত্রাণ বিতরণ ও আর্থিক সহায়তার ঘোষণা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik