বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ষাঁড়ের ধাক্কায় দু’টুকরো SUV, মৃত ২

29 September, 2026 6:09 PM Lopa Bhowmik
শেয়ার করুন

গান্ধীনগর: ষাঁড়ের ধাক্কায় দু’টুকরো হয়ে গেল এসইউভি। ঘটনাস্থলেই মারা গেলেন ২ জন। থড়াদ-ডিসা হাইওয়ের ঘটনা। গুজরাতের রাজকোট থেকে রাজস্থানে যাচ্ছিল বিলাসবহুল Range Rover Discovery। হঠাৎই সামনে চলে আসে একটি ষাঁড়। এত জোরে ষাঁড়টি গাড়িটিকে ধাক্কা মারে যে গাড়িটি মাঝখান থেকে দুভাগ হয়ে যায়। গাড়ির চালক-সহ তিন জনের মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা যান। এক জনকে আশঙ্কাজনক অবস্থায় আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানিয়েছেন, ষাঁড়টি আচমকাই রাস্তায় উঠে এসে চলন্ত এসইউভিটিকে ধাক্কা মারে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। গাড়িটি সোজা গিয়ে সজোরে ধাক্কা দেয় ডিভাইডারে। তারপরই দুটি টুকরো হয়ে যায়। রাস্তার ওপর ছিটকে পড়েন গাড়িতে থাকা যাত্রীরা। স্থানীয়েরাই ১০৮ নম্বরে ফোন করে অ্যাম্বুল্যান্সে খবর দেন। পুলিশ জানিয়েছে, মৃত দু’জনের এক জন আমরেলির বাসিন্দা। নাম দিব্যজিত। অন্যজনের বাড়ি রাজকোটে। তার নাম যুবরাজ সিং। ময়নাতদন্তের পর দু’জনের দেহই পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবিতে বিলাসবহুল এসইউভি-র ভয়াবহ পরিণতি দেখে শিউরে উঠছেন নেটনাগরিকরা। গাড়িটিকেও চেনা কঠিন হয়ে পড়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik