বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নদীয়ার বাবলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদ পেল বিজেপি

29 September, 2026 5:52 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, নদীয়া: শান্তিপুর বিধানসভা এলাকার বাবলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বিজেপির তরফে এই নতুন উপপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন তপন বিশ্বাস। শান্তিপুর বিধানসভার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ২৬টি। তার মধ্যে ১৫ টি আসন ছিল তৃণমূলের দখলে এবং ছিল বিজেপির দখলে।

বাবলা গ্রাম পঞ্চায়েতের প্রধান তপশিলি উপজাতি রিজার্ভেশন থাকার কারণে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠতা হওয়া সত্ত্বেও বিজেপির তরফে প্রধান এর আগেই নির্বাচিত হয়েছিলেন। তবে রাজ্যে পালাবদলের পর ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান পদত্যাগ করেন। আজ সেখানে নতুন করে উপপ্রধান গঠনের নির্বাচন ছিল। পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও তৃণমূলের কোনও সদস্য বা অন্যান্য বিরোধীরা এদিন নির্বাচন কেন্দ্রে উপস্থিত হননি। বিপরীতে, বিজেপির ১১ জন নির্বাচিত সদস্যের মধ্যে ৯ জন সদস্য যথাসময়ে পঞ্চায়েত দফতরে উপস্থিত থাকেন। বিরোধী পক্ষের অনুপস্থিতির ফলে কোনও রকম ভোটাভুটি ছাড়াই নির্বাচন কমিশন ও প্রশাসনিক কর্তারা বিজেপির প্রার্থী তপন বিশ্বাসকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপপ্রধান হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। গেরুয়া আবির খেলে ও মিষ্টি মুখ করিয়ে দলীয় সমর্থকরা উৎসবে মেতে ওঠেন। দলীয় নেতৃত্ব এই জয়কে রাজনৈতিক কৌশল এবং দলীয় সংহতির জয় হিসেবে তুলে ধরেছে। উপপ্রধান হিসেবে শপথ নেওয়ার পর তপন বিশ্বাস জানান, এলাকার সার্বিক উন্নয়ন ও পানীয় জল, রাস্তার মতো মূল সমস্যাগুলি সমাধান করাই তাঁর মূল লক্ষ্য থাকবে।

প্রতিবেদন

UTSAB RC