বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

স্থগিতাদেশ মিলল না সুপ্রিম কোর্টের, নির্দিষ্ট সময়েই কার্যকর হবে UPI লেনদেনে মাশুল

28 September, 2026 3:45 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর বসানোর কেন্দ্রীয় সিদ্ধান্তে আপাতত হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ জানায়, এই বিষয়ে কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হবে না। বেঞ্চের পর্যবেক্ষণ, এই মামলায় আইনি প্রশ্নের চেয়ে প্রযুক্তিগত দিকই বেশি। ফলে ১৫ অক্টোবর থেকেই নতুন নিয়ম চালু হওয়ার কথা।

কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করেন আইনজীবী অঞ্জন দত্ত। প্রধান বিচারপতি, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি হয়। কেন্দ্রের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল এন বেঙ্কটরামন জানান, ৯৬ শতাংশ লেনদেনে এই চার্জ প্রযোজ্যই হবে না। অত্যাবশ্যকীয় পরিষেবার ক্ষেত্রে সর্বোচ্চ মাশুল ৫ টাকায় বাঁধা থাকবে। প্রধান বিচারপতি বলেন, এই সব তথ্য হলফনামা দিয়ে জানাতে হবে। বিচারপতি বাগচী প্রশ্ন তোলেন, এটি শুল্ক না ফি, আর ফি না হলে এর ভিত্তি কী।

আরও পড়ুন: পুজোয় অনলাইনে শপিং করছেন! সাইবার ফাঁদ এড়িয়ে চলতে কী করণীয়?

আদালত সব পক্ষকে নোটিস পাঠিয়েছে। চার সপ্তাহের মধ্যে কেন্দ্র, রিজ়ার্ভ ব্যাঙ্ক-সহ সব পক্ষকে হলফনামায় বক্তব্য জানাতে বলা হয়েছে। হলফনামা জমা পড়া পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত রাখার আর্জি জানিয়েছিলেন মামলাকারীর আইনজীবী, কিন্তু বেঞ্চ তা মানেনি।

নতুন নিয়মে কী বদল?

  • ২,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনে ব্যাঙ্ক বা পরিষেবা প্রদানকারী সিস্টেমকে কোনও মাশুল দিতে হবে না।
  • রুপে ডেবিট কার্ডের সব লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।
  • ২,০০০ টাকার বেশি সরাসরি ইউপিআই পেমেন্টে, নির্দিষ্ট কিছু ব্যবসায়িক ক্ষেত্রে, বিক্রেতাকে ০.৪ শতাংশ হারে মাশুল দিতে হবে। এটি তিনি দেবেন তাঁর ‘অ্যাকোয়ারিং ব্যাঙ্ক’কে, অর্থাৎ যে ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট নেওয়া হয়।
  • ৭৫,০০০ টাকা বা তার বেশি লেনদেনে এই মাশুলের সর্বোচ্চ সীমা ৩০০ টাকা।
প্রতিবেদন

UTSAB RC