বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

অটল বিহারীর চরিত্রে সুকান্ত মজুমদার

26 August, 2026 8:30 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:‌ এবার মঞ্চে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁর জীবন ও কাজ নিয়ে মঞ্চস্থ হতে চলেছে নতুন নাটক ‘কেশরী হত্যা?’‌ প্রযোজনায় ‘রঙ্গ অপেরা’ নাট্যদল। এই নাটকের হাত ধরে মঞ্চে দেখা যাবে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। যদিও বাংলা থিয়েটারের সঙ্গে তাঁর যোগাযোগ একেবারেই আনকোরা নয়। এবার দেবাশিস বিশ্বাসের নির্দেশনায় মঞ্চে উঠবেন মন্ত্রী। অটলবিহারী বাজপেয়ির চরিত্র দেখা যাবে সুকান্ত মজুমদারকে। ‘রঙ্গ অপেরা’র কর্ণধার অধিকারী কৌশিক জানিয়েছেন, ‘‌অতীতে সুকান্ত মজুমদার আমাদের নাটক দেখে প্রশংসা করেছিলেন। তারপর আমরা ওঁকে অটলবিহারীর চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিই। কিন্তু ওঁর সময়ের অভাব ছিল। পরবর্তীতে সময় হওয়ায় তিনি উৎসাহ দেখিয়েছেন।’‌ জানা গেছে, বাংলা ভাগ থেকে শ্যামাপ্রসাদের কাশ্মীরযাত্রা এবং তাঁর রহস্য মৃত্যুর বিষয়টিও এই নাটকে উঠে আসবে। প্রশ্ন উঠবে সেই বিতর্কিত অধ্যায় নিয়েও। নাটকটির নামকরণেই স্পষ্ট যে, ভারতকেশরীর রহস্য মৃত্যুর বিষয়টি থাকবে নাটকের মধ্যে। ‘রঙ্গ অপেরা’ নাট্যদলের পক্ষে জানানো হয়েছে, একমাস টানা রিহার্সাল চলবে। তারপর হবে প্রথম শো। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কর্ণধার কৌশিককে। এই নাটকের সাফল্য নিয়ে খুবই আশাবাদী তিনি। সুকান্ত মজুমদারকে নাটকের চরিত্র করে তুলতে পেরে খুশিও। ভারতীয় রাজনীতিতে ও গেরুয়া শিবিরের জন্মকাল থেকে অটলবিহারী এক গুরুত্বপূর্ণ নাম। প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিশিষ্ট কবি— বহু বিস্তৃত তাঁর পরিচয়। সেই দলেরই উত্তরসূরী সুকান্ত অভিনয় করবেন তাঁর চরিত্রে এর থেকে বড় চমক আর কী বা থাকতে পারে?‌ ‌

প্রতিবেদন

Lopa Bhowmik