বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

Annapurna Bhandar: অ্যাকাউন্টে অগস্টের টাকা ঢোকেনি? পোর্টালে ‘N/A’ দেখালে আপনার কী করা উচিত?

27 August, 2026 2:53 AM Arko Banerjee
শেয়ার করুন

কলকাতা: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে রাজ্যজুড়ে ধোঁয়াশা কাটছেই না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, গত ১৭ অগস্ট থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ২১ অগস্টের মধ্যে বহু উপভোক্তা ৩,০০০ টাকা পেলেও, বিস্তর অভিযোগ উঠেছে যে অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি। এর জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই বিক্ষিপ্ত বিক্ষোভের ছবি সামনে এসেছে।

এই ক্ষোভের আবহেই পোর্টালে পেমেন্ট স্ট্যাটাস দেখার সুযোগ চালু হতেই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বহু আবেদনকারীর পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় দেখা যাচ্ছে ‘August Payment Status: N/A’। তবে কি যাঁদের টাকা ঢোকেনি, তাঁদের আবেদন বাতিল হয়ে গেল? উত্তরটা কিন্তু এতটা আশঙ্কাজনক নয়।

আরও পড়ুন: ‌মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয় থালাপতির ভাগ্যবিচার

‘N/A’ মানেই আবেদন বাতিল—এমন ভাবার কোনো কারণ নেই। সাধারণত এর অর্থ ‘Not Available’ (তথ্য এখনও পাওয়া যায়নি) কিংবা ‘Not Applicable’। অগস্টের পেমেন্ট সংক্রান্ত চূড়ান্ত তথ্য এখনও পোর্টালে তুলে ধরা হয়নি বলেই এই লেখাটি ফুটে উঠছে।

কেন এই সতর্কতা ও বিলম্ব?
সাম্প্রতিক যাচাই-পর্বে দেখা গিয়েছে, মোট ১ কোটি ৮০ লক্ষ আবেদনের মধ্যে প্রায় ১৭ লক্ষ আবেদন আটকে যায়। এর মধ্যে প্রায় ১০ লক্ষ ক্ষেত্রে মূল সমস্যা ছিল ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধারের সংযোগ না থাকা। প্রশাসন সেই ত্রুটি সংশোধনের উদ্যোগ নিয়ে ফের যাচাই শুরু করে এবং ১৭ অগস্ট থেকে টাকা পাঠানো শুরু হয়।

আপনার স্ট্যাটাসের অর্থ কী?
১. Approved: আবেদন সম্পূর্ণ ঠিক আছে, টাকা যথাসময়ে চলে আসবে।
২. Under Process: আবেদনটি এখনও পর্যালোচনার অধীনে রয়েছে।
৩. Further Verification: ব্যাংক বা তথ্যে কিছু ত্রুটি রয়েছে, যা আরও যাচাই করা হচ্ছে।
৪. August Payment Status (N/A): এটি নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, এটি পোর্টাল আপডেটের বিষয়।

উপভোক্তাদের করণীয়:
পোর্টালে ‘N/A’ দেখে বা টাকা পেতে দেরি হচ্ছে দেখে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। কেবল নিশ্চিত করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত (Aadhaar Link) রয়েছে কি না এবং DBT (Direct Benefit Transfer) চালু রয়েছে কি না। আসল বিষয়টি নির্ভর করছে আপনার মূল ‘Application Status’-এর ওপর। সেটি ঠিক থাকলে যাচাই প্রক্রিয়া শেষ হলেই টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে।

প্রতিবেদন

Arko Banerjee