বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেপাজতে ইন্দ্রনীল সেন লাইসেন্স ছাড়া ওড়ানো যাবে না ফানুস রঞ্জিতে জয়ের হ্যাটট্রিক বাংলার কলকাতায় উদ্ধার ১১০ কেজি নিষিদ্ধ বাজি

সিকিমে তুষারপাত, নাথুলা ও ছাঙ্গু সাদা বরফের চাদরে ঢাকল, পর্যটকদের জন্য সতর্কতা জারি প্রশাসনের

29 October, 2026 3:19 PM Sandipan Saha
শেয়ার করুন

গ্যাংটক: সিকিমের উচ্চ পার্বত্য অঞ্চলে নতুন করে শুরু হয়েছে তুষারপাত। যার জেরে সাদা বরফে ঢেকে গেছে সিকিমের বিস্তীর্ণ অঞ্চল। পাকিয়ং জেলার অন্তর্গত কুপুপ, জেএন রোড,  বাবা মন্দির এবং ভারত-চীন সীমান্ত সংলগ্ন নাথুলা এলাকায় তুষারপাতের হয়েছে।  পাশাপাশি, পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ ছাঙ্গু লেক সংলগ্ন পাহাড়ি এলাকাতেও তুষারপাতের অপূর্ব দৃশ্য দেখা গেছে।

হিমালয়ের এই উচ্চতর অঞ্চলগুলিতে তুষারপাতের ফলে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এক অন্য মাত্রায় পৌঁছেছে। রাস্তাঘাট, পাইন বন এবং পাহাড়ি ঢালগুলি বরফের সাদা চাদরে ঢাকা পড়ে গিয়েছে। হঠাৎ এই তুষারপাতের কারণে তাপমাত্রা অনেকটাই নেমে গেছে এবং সেখানে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।

এই বরফপাতের খবর ছড়িয়ে পড়তেই সিকিমে বেড়াতে যাওয়া পর্যটকদের উৎসাহ ও উদ্দীপনা বহুগুণ বেড়ে গেছে। অনেকেই নাথুলা ও ছাঙ্গু রোডমুখী হয়ে এই বরফের সৌন্দর্য উপভোগ করছেন। তবে হঠাৎ তুষারপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সিকিম পর্যটন বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সেই সঙ্গে পর্যটক এবং যানবাহনের যাতায়াতের ক্ষেত্রে কিছু সতর্কতা জারি করা হয়েছে, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। বরফাবৃত এই মনোরম দৃশ্য দেখতে বর্তমানে মুখিয়ে রয়েছেন দেশ-বিদেশের পর্যটকরা।

 

প্রতিবেদন

Sandipan Saha