বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
১০ নভেম্বর পর্যন্ত পুলিশি হেপাজতে ইন্দ্রনীল সেন লাইসেন্স ছাড়া ওড়ানো যাবে না ফানুস রঞ্জিতে জয়ের হ্যাটট্রিক বাংলার কলকাতায় উদ্ধার ১১০ কেজি নিষিদ্ধ বাজি

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার পঞ্চাশোর্ধ্ব প্রতিবেশী

29 October, 2026 3:35 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, নদীয়া: নবদ্বীপ থানার মহেশগঞ্জ এলাকায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) একাধিকবার যৌন হেনস্থার অভিযোগে স্বপন ভৌমিক নামের এক পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তের বাড়ি ওই এলাকার নেহরু নগর কলোনিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ওই নাবালিকাকে বাথরুমে নিয়ে গিয়ে তাকে যৌন নিগ্রহ চালায় অভিযুক্ত। কাউকে কিছু না জানানোর জন্য সে ছাত্রীকে কখনো ২০ টাকা, কখনো ৫০ টাকা দিত এবং ভয় দেখাত।

গত পরশু এক প্রতিবেশী মহিলা দেখেন, অভিযুক্ত নাবালিকাকে টাকা দিচ্ছে। তাঁর সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদ করলে নির্যাতিতা সমস্ত ঘটনা খুলে বলে। এরপর পরিবারের পক্ষ থেকে নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করে স্বপন ভৌমিককে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। নাবালিকাটির কাউন্সেলিংয়ের পাশাপাশি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ বা অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ। এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

প্রতিবেদন

Sandipan Saha