বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

এবার ফানুস ওড়াতে লাগবে লাইসেন্স!‌ বাজি ব্যবহারে কড়াকড়ি রাজ্যে

29 October, 2026 1:33 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:‌ ফানুস বা এয়ার বেলুন ঘিরে প্রতি বছরই দেওয়ালির সময় কমবেশি দুর্ঘটনার খবর সামনে আসে। বাড়ির ছাদ, রাস্তা বা খোলা মাঠ থেকে ওড়ানো ফানুস পড়ে গিয়ে আগুন লেগে বিপত্তি নতুন কিছু নয়। এবার উৎসবের মরশুমে আর কোনওরকম ঝুঁকি নিতে রাজি নয় পুলিশ। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তা জানিয়ে দিলেন, ফানুস ওড়ানোর সময় নির্দিষ্ট নিয়ম মানতে হবে। জানান, অনুমতি বা লাইসেন্স ছাড়া ফানুস বা এয়ার বেলুন ওড়ানোয় একাধিক দুর্ঘটনা ঘটে। বিপত্তি এড়াতে তাই এসব ব্যবহারে কড়া পদক্ষেপ করা হবে।
রাজ্যে কালীপুজোর প্রস্তুতি নিয়ে নবান্নে আয়োজিত হল একটি বৈঠক। এরপর স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ জানালেন, হাসপাতাল, স্কুল, কলেজ, বৃদ্ধাশ্রমের মতো ‘‌সাইলেন্ট জোন’‌–এর ১০০ মিটারের মধ্যে কোনও শব্দবাজি ফাটানো কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিজের আনন্দ যেন অন্যের দুঃখের কারণ হয়ে না ওঠে সেদিকে লক্ষ্য রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও কালীপুজো ও দীপাবলির আগে বাজি বাজারের ওপর নিয়ন্ত্রণ, নজরদারি জারি থাকবে এবং নিষিদ্ধ বাজির বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে। উৎসবের মরশুমে ‘‌গ্রিন বাজি’‌ ব্যবহারের ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রসচিব। তিনি জানিয়েছেন, কালীপুজোর আগে জনগণের সুবিধের কথা মাথায় রেখে কন্ট্রোল রুম চালু করা হবে। বাজি নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে কন্ট্রোল রুমে ফোন করে জানাতে পারবেন মানুষ। পুরো বিষয়টিতেই মানুষকে সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik