বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সামশেরগঞ্জে বিজেপি কর্মী খুনের ঘটনায় অভিযুক্ত এনকাউন্টার গাইঘাটা ধর্ষণ কাণ্ডে এনকাউন্টার করে অভিযুক্তের মৃত্য়ু সরশুনা কাণ্ডে অভিযুক্তদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ একই দিনে জোড়া এনকাউন্টার রাজ্য়ে

প্রখ্যাত হলিউড অভিনেত্রী বারবারা ব্যারি প্রয়াত

29 October, 2026 1:48 PM Lopa Bhowmik
শেয়ার করুন

নিউ ইয়র্ক:‌ অস্কার মনোনীত বিখ্যাত হলিউড অভিনেত্রী বারবারা ব্যারি প্রয়াত। বয়স হয়েছিল ৯৫ বছর। ম্যানহাটনে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর। চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চ— অভিনয়ের তিনটি ক্ষেত্রেই সমান পারদর্শী ছিলেন অভিনেত্রী।
সুদীর্ঘ কর্মজীবনে অসংখ্য মর্যাপূর্ণ পুরস্কারের মনোনয়নের তালিকায় নাম উঠেছিল তাঁর। অস্কারের পাশাপাশি মনোনীত হয়েছিলেন এমি এবং টনি অ্যাওয়ার্ডের জন্যও। তাঁর অভিনীত ‘‌ব্রেকিং অ্যাওয়ে’‌ ছবিটি বিপুল জনপ্রিতা পেয়েছিল। এই ছবিতে অসাধারণ অভিনয়ের জন্যই তিনি অস্কার মনোনয়ন পান। তিনি ছিলেন স্টিফেন সন্ডহাইমের জনপ্রিয় মিউজিক্যাল কোম্পানি–র মূল ব্রডওয়ে প্রযোজনার একটি অংশ। অভিনেত্রীর মেয়ে জেন হারনিক জানিয়েছেন, গত ২৮ অক্টোবর, বুধবার মৃত্যু হয় বারবারার। দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। চলছিল চিকিৎসাও। কিন্তু শেষরক্ষা হল না।

প্রতিবেদন

Lopa Bhowmik