বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শান্তিপুরে জাতীয় সড়কে দ্রুতগামী ডাম্পারের ধাক্কায় মৃত্যু স্কুটির দুই আরোহীর

15 October, 2026 3:37 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, শান্তিপুর: দুর্গাপুজো চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল ১২ নম্বর জাতীয় সড়কে। জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল দু’জনের। ঘটনাটি নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত প্রফুল্ল নগর ১২ নম্বর জাতীয় সড়কে। মৃতদের মধ্যে একজন, সত্যেন রায়ের বাড়ি শান্তিপুর থানার অন্তর্গত বোয়ালিয়া এলাকায়। তবে অপর জনের নাম না জানা গেলেও অনুমান করা হচ্ছে একই এলাকায় বাড়ি দুই ব্যক্তির। সূত্রের খবর ওই দুই যুবক রানাঘাট থেকে স্কুটিতে চেপে শান্তিপুরের দিকে আসছিল। ঠিক তখনই ফুলিয়া প্রফুল্ল নগরের কাছে আচমকা একটি ডাম্পার এসে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যায় ওই দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে আছে শান্তিপুর থানার পুলিশ এবং শান্তিপুর ট্রাফিক পুলিশ। দেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে তারা রানাঘাট গিয়েছিল বা কী কারণে এই দুর্ঘটনা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এলাকাবাসীর দাবি রাস্তা দিয়ে যেভাবে ডাম্পারগুলি চলে, তা অত্যন্ত বিপজ্জনক। তার ফলে প্রায়শই ডাম্পারের সঙ্গে অন্য গাড়ির ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটছে।

প্রতিবেদন

Sandipan Saha