বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

মুক্তির আগেই ‘‌ডুমসডে’‌র ঘরে ৫০০ কোটি!‌

12 September, 2026 7:32 PM Lopa Bhowmik
শেয়ার করুন

লোপামুদ্রা ভৌমিক
মুক্তির এখনও প্রায় মাস তিনেক বাকি। এরই মধ্যে টিকিট বিক্রিতে মাইলফলক ছুঁয়ে ফেলল মার্ভেলের বহু প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’। উত্তর আমেরিকার বাজারে প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সিনেমাটির টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা!‌ বিশেষজ্ঞদের মতে, বিক্রি হওয়া এই অগ্রিম টিকিটের ৭০ শতাংশের বেশি প্রিমিয়াম লার্জ ফরম্যাট বা ‘ইনফিনিটি ভিশন’ স্ক্রিনের জন্য। অর্থাৎ বড় পর্দা ও অতি উন্নত প্রযুক্তির মাধ্যমে সিনেমাটির ভিজ্যুয়াল দেখতেই দর্শকদের বড় একটি অংশ এই বিশেষ স্ক্রিনের টিকিট বেছে নিচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। বড়দিনের ড়দিনের ছুটির আমেজকে সঙ্গী করে বক্স অফিস কাঁপানোর তোড়জোড় শুরু করে দিয়েছে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’।
এদিকে ডিসেম্বরে মুক্তি পেতে চলা ‘ডুমসডে’ মুক্তির আগে দর্শকদের গল্পের পটভূমি বুঝতে যাতে কোনও অসুবিধে না হয়, সে জন্য ডিজনি প্লাসে ১৫টি গুরুত্বপূর্ণ সিনেমা ও সিরিজের একটি বিশেষ তালিকা প্রকাশ করা হয়েছে। মার্ভেলের আগের ঘটনাগুলোর সঙ্গে নতুন সিনেমাটির যোগসূত্র বুঝতে দর্শকদের কাছে খুবই সুবিধজনক হবে এই তালিকা।
এদিকে পুরনো কাহিনি নতুন করে মনে করিয়ে দিতে ২৫ সেপ্টেম্বর ফের প্রেক্ষাগৃহে ফিরছে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম : এনকোর’। ২০১৯ সালে মুক্তি পাওয়া মূল সিনেমাটির সঙ্গে কিছু অতিরিক্ত দৃশ্য যোগ করে বিশেষ এই সংস্করণ তৈরি করা হয়েছে। ‘ডুমসডে’র গল্পের সঙ্গে দর্শকদের যোগসূত্র আরও মজবুত করাই এই পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য।
এর মধ্যেই সামনে এসেছে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’র ট্রেলার। যা ব্যাপক সাড়া ফেলেছে। প্রকাশের পরই এটি ডিজনির ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ট্রেলারের রেকর্ড গড়েছে। মুক্তির প্রথম ২৪ ঘণ্টায় ৫০৩ মিলিয়ন ভিউ পেয়ে যায় ট্রেলারটি। ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘‌ডেডপুল অ্যান্ড উলভারিন’–এর ‌৩৬৫ মিলিয়ন ভিউয়ের রেকর্ডকে ছাপিয়ে যায় মুহূর্তেই। একই সঙ্গে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি দেখা ট্রেলারের তালিকার দ্বিতীয় স্থানে নিজের জায়গা করে নেয়।
অ্যান্থনি ও জো রুসো পরিচালিত ‘ডুমসডে’ ছবিতে অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর, থান্ডারবোল্টস ও মূল এক্স–মেনের সদস্যদের নিয়ে মার্ভেল সুপারহিরোদের এক অভূতপূর্ব বাহিনী তৈরি হতে চলেছে। তারা সবাই তাদের এখনও পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর শত্রু ভিক্টর ভন ডুমের মুখোমুখি হবে। ২০১৯ সালের ‘‌অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’‌–এর টনি স্টার্ক বা আয়রন ম্যানের আত্মত্যাগের পর রবার্ট ডাউনি জুনিয়রকে এখানে একজন নতুন খলনায়কের ভূমিকায় দেখবেন দর্শক। সবকিছু ঠিক থাকলে ১৮ ডিসেম্বর মুক্তি পাবে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’।

প্রতিবেদন

Lopa Bhowmik