বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

আচমকা স্কুল পরিদর্শন বিধায়িকার, ছাত্রছাত্রীদের সঙ্গে খেলেন মিড-ডে-মিল

02 September, 2026 12:57 PM UTSAB RC
শেয়ার করুন

ফুলবাড়ি:  আচমকা স্কুল পরিদর্শনে এসে বাচ্চাদের সঙ্গে মিড ডে মিল খেলেন বিধায়িকা। হায়দারপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বুধবার ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় উপস্থিত হন। বিদ্যালয়ে পৌঁছে তিনি পঠন-পাঠন, পরিকাঠামো এবং সার্বিক পরিবেশ সরেজমিনে খতিয়ে দেখেন। তিনি জানিয়েছেন, বিদ্যালয়টির জরাজীর্ণ ভবন নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, যাতে দ্রুত তা মেরামত করা হয়।

এদিন বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় প্রধান শিক্ষকের ঘরে গিয়ে বিদ্যালয়ের নানা সমস্যা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনাও করেন। মিড ডে মিল নিয়ে গত সরকারের আমলে অভিযোগ ছিল, এবার কমেছে কিনা, তা খতিয়ে দেখেন। পড়ুয়াদের জন্য রান্না করা খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা নিজে পরখ করে দেখার পর বিধায়িকা সোজাসুজি কচিকাঁচাদের মাঝে গিয়ে বসে পড়েন। খুদে পড়ুয়াদের সঙ্গে বেশ খানিকটা সময় গল্পগুজব করার পাশাপাশি তাঁদের সঙ্গেই দুপুরের ডিম-ভাত খান তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদ্যালয়ের ভবনের ভগ্নদশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিধায়িকা । তিনি জানান, জরাজীর্ণ ভবনের বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারের নতুন মেয়াদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নতুন সরকারের বয়স মাত্র তিন মাস, তাই সব সমস্যা একসঙ্গে মেটানো রাতারাতি সম্ভব নয়।” তবে আগামী দিনে বিদ্যালয়টির পরিকাঠামোগত উন্নয়নে সবরকম ইতিবাচক পদক্ষেপ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

প্রতিবেদন

UTSAB RC