বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

বচসার জের: নাবালকের গুলিতে খুন নাবালক

23 October, 2026 6:01 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, চণ্ডীগড়: ভয়াবহ ঘটনা চণ্ডীগড়ের সেক্টর ২২ এলাকায়। সামান্য তর্কাতর্কির জেরে গুলিবিদ্ধ হয়ে খুন নাবালক ছাত্র। খুনের অভিযোগে আটক করা হয়েছে আরেক নাবালককে। বৃহস্পতিবার রাতের ঘটনা। জানা গেছে, মৃতের নাম নৈতিক। পুলিশ জানিয়েছে, খুনের কিছুক্ষণ আগে নৈতিকের সঙ্গে তার পরিচিত এক বন্ধুর বচসা হয়। অভিযোগ, ঝামেলা চলাকালীন নৈতিক ও তার কয়েকজন সঙ্গী ওই বন্ধুকে বেদম মারধর করে  এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। এরপর এলাকা ছেড়ে চম্পট দেয় নৈতিক ও তার সঙ্গীরা। এরপর অটোয় চড়েসেক্টর ২২ এলাকায় ফেরে নৈতিক ও তার এক সঙ্গী। সেই সময়ে অভিযুক্ত নাবালক ও তার দুই সঙ্গী মোটরবাইকে চেপে নৈতিকদের পিছু নেয়। সনাতন ধর্ম মন্দিরের কাছে অটোরিকশার সামনে গিয়ে দাঁড় করানো হয় মোটরবাইক। এরপরই অভিযুক্ত বন্দুক বের করে তিন রাউন্ড গুলি ছোড়ে অটোরিকশা লক্ষ্য করে। জানা গেছে, উইন্ডস্ক্রিন ভেদ করে একটি গুলি লাগে অটোরিকশা চালকের কাঁধে। আর একটি সরাসরি গিয়ে লাগে নৈতিকের বুকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা নৈতিককে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি-র ফুটেজ, অটোরিকশার ড্যাশক্যাম ফুটেজ এবং স্থানীয় বাসিন্দাদের জেরা করে অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। পিস্তলটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রতিবেদন

Lopa Bhowmik