বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

শামোন্ডা ভাইরাসে ফ্রান্সে প্রথম মানুষের মৃত্য়ু, কীভাবে ছড়ায় এই সংক্রমণ

23 October, 2026 6:01 PM UTSAB RC
শেয়ার করুন

প্যারিস: এতদিন শুধু পশুদের মধ্যে পাওয়া গিয়েছিল শামোন্ডা ভাইরাস। এবার ফ্রান্সে এই ভাইরাসে মানুষের সংক্রমণের প্রথম নথিভুক্ত ঘটনা সামনে এল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি রোগ প্রতিরোধ ক্ষমতার দিক থেকে দুর্বল ছিলেন এবং তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুতে শোক প্রকাশ করেছেন WHO-র ডিরেক্টর ড. টেড্রোস অ্যাডহানম গেব্রেয়েসুস।

WHO-র তথ্য অনুযায়ী, আক্রান্ত ব্যক্তি এমন এলাকায় ছিলেন যেখানে পশুদের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে ছিল এবং কুলিকয়েডস নামের ছোট মাছির মতো পতঙ্গেরও উপস্থিতি ছিল।

শামোন্ডা ভাইরাস মূলত গবাদি পশু, ভেড়া, ছাগল ও ঘোড়াকে আক্রান্ত করে। ধারণা করা হয়, কুলিকয়েডস মিজের কামড়ের মাধ্যমে এটি এক পশু থেকে অন্য পশুতে ছড়ায়। মানুষের শরীরে এর প্রভাব সম্পর্কে এখনও খুব কম তথ্য জানা গিয়েছে। মানবদেহে সংক্রমণের লক্ষণ কী এবং তা কতটা গুরুতর হতে পারে, তা স্পষ্ট নয়। ভাইরাসটি কীভাবে ছড়ায়, তা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন।

WHO ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। সংক্রমণের উৎস, ছড়ানোর সম্ভাব্য পথ এবং জনস্বাস্থ্যে কোনও ঝুঁকি আছে কি না, তা জানতে তথ্য সংগ্রহ করছেন ফরাসি কর্তৃপক্ষ। আক্রান্ত ব্যক্তি ঠিক কীভাবে সংক্রামিত হয়েছিলেন, তা এখনও জানা যায়নি। পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য আরও তদন্ত প্রয়োজন।

প্রতিবেদন

UTSAB RC