বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

৫ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত মিলনের, মঙ্গলবার শুনানি হাইকোর্টে

21 September, 2026 6:36 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, হলদিয়া:‌ নন্দীগ্রামে উপনির্বাচন ৬ অক্টোবর। অন্যদিকে নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধানকে ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল হলদিয়া আদালত। অন্যদিকে কাঁথি মহকুমা আদালতের বিচারক আগামী ২৩ সেপ্টেম্বর তাঁকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। গত ১৮ সেপ্টেম্বর ২০০৭ সালের একটি মামলায় মেদিনীপুরের চণ্ডীপুর থেকে গ্রেপ্তার করা হয় মিলন প্রধানকে। তাঁর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় তিনটি এবং খেজুরি থানায় একটি মামলা রুজু হয়। মিলন প্রধানের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, খুনের উদ্দেশ্যে অপহরণ, প্রমাণ লোপাটসহ অস্ত্র আইনেও মামলা দায়ের হয়। তাঁর গ্রেপ্তারির কিছুক্ষণ আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তাঁর দল নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবে।
সোমবার খেজুরি থানায় হওয়া মামলার পরিপ্রেক্ষিতে কাঁথি মহকুমা আদালতে মিলনকে হাজির করানোর কথা ছিল। এর মধ্যেই নন্দীগ্রাম থানায় নতুন করে একটি মামলা রুজু হয় তাঁর বিরুদ্ধে। একই দিনে দুটি আদালতে সশরীরে হাজিরা দেওয়া অসম্ভব বলে হলদিয়া উপ–সংশোধনাগার থেকে ভার্চুয়াল শুনানিতে অংশ নেন মিলন। এরপরই হলদিয়া আদালত অভিযুক্ত কংগ্রেস প্রার্থীকে ৫ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। মিলন প্রধানের আইনজীবী মাসুদ মল্লিক জানিয়েছেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে, তা জানতে হাইকোর্টে আবেদন করা হয়েছে। মঙ্গলবার সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হবে। মিলন প্রধানের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ কতখানি গুরুতর,তা খতিয়ে দেখে বিচার করবে আদালত।
এদিকে কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, নন্দীগ্রামে তাদের দলকে ভোটপ্রচার করতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন রকমভাবে বাধা দেওয়া হচ্ছে। আর সেই কাজটি করছে বিজেপি এবং পুলিশ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

প্রতিবেদন

Lopa Bhowmik