বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

‘দিমাগী নকশালদের মেন্টর মমতা’, ইন্ডিয়া জোটের বৈঠকের আগে কটাক্ষ শুভেন্দুর

29 September, 2026 5:35 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা:  মঙ্গলবার দিল্লি সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং  অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি ও রাজনৈতিক কৌশল নির্ধারণের জন্য় তড়িঘড়ি বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকে যোগ দিতে মমতা ও অভিষেকের এই দিল্লি সফর।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়ে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সল্টলেকে জনতার দরবার কর্মসূচির পর মুখ্য়মন্ত্রী জানান, বিরোধী জোট নিয়ে প্রশ্ন তুলে তিনি কটাক্ষের সুরে বলেন, ইন্ডিয়া জোটের পিণ্ডি অনেক আগেই চটকে গিয়েছে। শুভেন্দুর দাবি, বিরোধীদের মধ্যে সমন্বয়ের অভাব আছে, এই জোটের কোনও ভিত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হাই-প্রোফাইল রাজনৈতিক সফরকে আক্রমণ করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দিমাগী নকশালদের সঙ্গে পরিকল্পনা করতে যাচ্ছেন। আজাদি স্লোগান যিনি দেন, তিনি কী করতে পারেন সেটা সবাই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশবিরোধী শক্তির মূল মেন্টর বা অভিভাবক।” শুভেন্দু দাবি করেন, দিমাগী নকশালদের এখন মূল মন্ত্রণাদাতা হয়েছেন উনি। এক হাতে জামাত, আর এক হাতে দিমাগী নকশাল এই দু’জনকে নিয়েই উনি চলছেন। রাজনৈতিক সুর চড়িয়ে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির প্রতিটি পদক্ষেপের ওপর কড়া নজরদারির দাবি জানান। তিনি প্রকাশ্যেই কেন্দ্রীয় সরকারের একাধিক এজেন্সির উদ্দেশে আবেদন জানিয়ে বলেন,  দিল্লি পুলিশ এবং সেন্ট্রাল আইবি-কে খুব ভালো করে নজর রাখতে বলেন। দিল্লি সফরে তিনি কার কার সঙ্গে সাক্ষাৎ করছেন এবং গোপনে কোনও দেশবিরোধী সংগঠনের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে কি না, দিল্লি পুলিশকে তা নজরদারির আবেদন করেন শুভেন্দু।

লোকসভা ভোটের পর জ্ঞানেশ কুমারের ইস্য়ু নিয়ে বিরোধীরা এক ছাতার তলায় এসেছে। নির্বাচন কমিশন ঘেরাও ও বৃহত্তর আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে। তাই কংগ্রেস ও ইন্ডিয়া জোটের জন্য় মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও বেশ তাৎপর্যপূর্ণ।

প্রতিবেদন

UTSAB RC