বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর মহুয়ার

24 September, 2026 4:36 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, দিল্লি:‌ এবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মিত্র। পাশাপাশি সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চেয়ে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামণিকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্রজেশ সিং।
দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের করা এফআইআর–এ মহুয়া লিখেছেন, এসআইআর–এর ফর্ম ৬–এ জানতে চাওয়া হয়, নতুন ভোটারের বাবা–মা বা দাদু–ঠাকুমা আগের এসআইআর–এর ভোটার তালিকায় ছিলেন কিনা। কিন্তু নিয়ম না বদলেই এই করা হয়েছে। যাঅ সম্পূর্ণ অবৈধ। পশ্চিমবঙ্গের এসআইআর–এ বিচারবিভাগীয় আধিকারিকেরা যে ১৬.১০ লক্ষ নাম নথিভুক্ত করেছেন, সেই নামের বিরুদ্ধে কারা আপিল করেছেন? তাঁর অভিযোগ, জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনের ডিজি (আইটি) সীমা খান্নার সঙ্গে একজোট হয়ে ভোটার তালিকা ইচ্ছেমতো বদলেছেন। বিএলও, ইআরও–দের প্রবেশাধিকার অগ্রাহ্য করেই এই কাজ করেছেন তাঁরা।’ এইআইআর করার পর মহুয়া মুখ্য নির্বাচন কমিশনারকে ‘‌চোর কুমার’‌ আখ্যা দিয়ে বলেন, অবিলম্বে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।
যদিও, বুধবারও নির্বাচন কমিশন আত্মপক্ষ সমর্থন করে জানিয়েছিল, কোনও সিদ্ধান্তই জ্ঞানেশ একা নেননি। যা হয়েছে সবই ঐকমত্যের ভিত্তিতে। দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশির যে সিদ্ধান্তের সঙ্গে একমত ছিলেন না, সেই বিষয়টিও অস্বীকার করে কমিশন। এক বিবৃতিতে জানানো হয়, সিদ্ধান্ত গ্রহণের সময় বিভিন্ন মত উঠে আসে। সেটা নির্বাচন কমিশনের মধ্যে মতান্তর নয়, সেটা প্রক্রিয়ারই স্বাভাবিক অঙ্গ।
উল্লেখ্য, বুধবার ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’–এর রিপোর্ট ঘিরে দেশের রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ মাসে নির্বাচন কমিশনের ১৪টি সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশি। অভিযোগ, তাঁদের অন্ধকারে রেখেই জ্ঞানেশ নিজের মতেই সব সিদ্ধান্ত নিচ্ছেন।

 

প্রতিবেদন

Lopa Bhowmik