বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

‘‌মার্চেন্ট অফ লখনউ’!‌ ফোনের কিস্তি দিতে না পারায় টেনে নেওয়া হল রক্ত!‌

15 September, 2026 3:14 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, লখনউ:‌ ঠিক যেন উইলিয়াম শেক্সপিয়রের ‘‌মার্চেন্ট অফ ভেনিস’‌–এর প্রতিচ্ছবি। মোবাইল ফোনের কিস্তির টাকা দিতে না পারায় এক যুবকের শরীর থেকে জোর করে টেনে নেওয়া হল রক্ত। অভিযোগের তির দোকান মালিকের দিকে। লখনউয়ের নিগোহা এলাকার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য দেশজুড়ে।
জানা গেছে বছরখানেক আগে ২১ হাজার ৫০০ টাকা দিয়ে ফোন কিনেছিলেন নাভাল নামের এক যুবক। মাসে ২৭৯৯ টাকার ১২টি কিস্তিতে শোধ করার চুক্তি ছিল। সম্প্রতি কিস্তির টাকা বাকি পড়ে যাওয়াতেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, মোবাইল দোকানের মালিক কয়েক জন লোককে যুবকের বাড়িতে পাঠান। সেখানেই কেড়ে নেওয়া হয় মোবাইলটি। এরপর গত ৮ সেপ্টেম্বর তারা জোর করে যুবককে তুলে নিয়ে যায়।
যুবকটি জানিয়েছে, তাকে জোর করে লখনউয়ের একটি ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়েছিল দোকান মালিকের পাঠানো লোকেরা। নাভালের আপত্তি ও কাকুতি–মিনতি সত্ত্বেও সেখানে তার শরীর থেকে এক ইউনিট রক্ত টেনে নেওয়া হয়। তারপর সদর এলাকার একটি বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখা হয় যুবককে। ব্যাপক মারধরও করা হয়। সেই সঙ্গে বাড়ির যাবতীয় কাজকর্মও করতে বাধ্য করা হতো তাকে। পরিবারের লোকজনের অভিযোগ, নাভালকে ছেড়ে দেওয়ার অনুরোধ করলে দোকান মালিক আরও ১২হাজার টাকা দাবি করে। এরপরই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু পুলিশ কোনও সহযোগিতা করেনি বলে অভিযোগ। বরং তাঁদের পালটা ভয় দেখানো হয়। পরবর্তীতে নাভালের মা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বারস্থ হন। তারপরই একটি অ্যাপ ক্যাবে করে বাড়িতে পাঠানো হয় নাভালকে। পরিবারের দাবি, সেই গাড়ির ভাড়াও দিতে হয়েছে তাঁদের। অভিযুক্তদের খোঁজ তদন্তে পুলিশ। যোগীরাজ্যের এমন অমানবিক ঘটনায় তাজ্জব গোটা দেশ।

প্রতিবেদন

Lopa Bhowmik