বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

মহাষ্টমীতে তারাপীঠে মা তারার দুর্গারূপে আরাধনা ও বিশ্বমঙ্গল যজ্ঞ

19 October, 2026 5:06 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, বীরভূম: মহাষ্টমীতে ভক্তির আবহে মাতোয়ারা তারাপীঠ মন্দির। প্রচলিত রীতি মেনে এদিন মঙ্গলঘট এনে মা তারাকে দেবী দুর্গারূপে বিশেষ পুজো করা হয়। পাশাপাশি মন্দির চত্বরে আয়োজন করা হয় সন্ধিপুজো, কুমারীপুজো এবং বিশ্বের মঙ্গল কামনায় মহাযজ্ঞ। এই বিশেষ পুজো দেখতে সকাল থেকেই তারাপীঠে ভিড় জমিয়েছিলেন দূর–দূরান্ত থেকে আসা অসংখ্য ভক্ত।
তারাপীঠ মন্দিরের নিজস্ব রীতি অনুযায়ী, দুর্গাপুজোর দিনগুলিতে মা তারাকেই দেবী দুর্গার বিভিন্ন রূপে আরাধনা করা হয়। সেই পরম্পরা মেনেই মহাষ্টমীতে এক কুমারীকে দেবীরূপে পুজো করা হয়। কুমারীপুজোকে কেন্দ্র করে মন্দির চত্বরে ভক্তদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ ও উদ্দীপনা। কুমারীপুজো শেষ হওয়ার পর বেলা ১০টা নাগাদ শুরু হয় মহাযজ্ঞ। বিশ্বমঙ্গল ও শান্তি কামনায় আয়োজিত এই যজ্ঞে হাজার হাজার ভক্ত আহুতি দেন। এরপর দুপুরে মা তারাকে নিবেদন করা হয় রাজকীয় অষ্টমীর ভোগ। দুর্গাপুজোর প্রচলিত আচার–অনুষ্ঠান মেনেই সম্পন্ন হয় মা তারার সন্ধিপুজো।

প্রতিবেদন

Lopa Bhowmik