বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

জলদাপাড়ায় হাতির ছানার নামকরণ করলেন মুখ্যমন্ত্রী

23 September, 2026 7:03 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, আলিপুরদুয়ার: জলদাপাড়া অভয়ারণ্যে দুটি হাতির ছানার নামকরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একটি শাবকের নাম ‘চৈতন্য’, অপরটির ‘সুলক্ষণা’‌।

বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে আলিপুরদুয়ারের হাসিমারার সুভাষিণী চা বাগানের মাঠে বন দপ্তরের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর জলদাপাড়া অভয়ারণ্যে যান মুখ্যমন্ত্রী। সেখানেই হাতির শাবকদের নামকরণ করেন।
মুখ্যমন্ত্রী জানান, শাবকদের নামকরণের একটি নির্দিষ্ট পরম্পরা রয়েছে। সাধারণত শাবকের বাবা–মায়ের নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই নাম নির্বাচন করা হয়। সেই নিয়ম মেনেই বন দপ্তরের আধিকারিকদের পরামর্শে দুই শাবকের নাম বেছে নেওয়া হয়েছে। বনকর্মীদের পক্ষ থেকে কয়েকটি নামের তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকা থেকেই ‘চৈতন্য’ ও ‘সুলক্ষণা’ নাম দুটি নির্বাচন করেন মুখ্যমন্ত্রী।

এই নামকরণ ঘিরে বন দপ্তরের আধিকারিকদের মধ্যেও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। জলদাপাড়ার কুনকি হাতিদের পরিবারে নতুন দুই সদস্যের আগমনকে কেন্দ্র করে আগে থেকেই আগ্রহ তৈরি হয়েছিল। নামকরণের পর এবার সরকারি নথিতেও তাদের পৃথক পরিচয় তৈরি হল।

মুখ্যমন্ত্রী জানান, বিশ্ব গন্ডার দিবসের দিন জলদাপাড়ায় গন্ডার দেখার সুযোগ পেয়েছেন তিনি। পাশাপাশি বনকর্মীদের কাজেরও প্রশংসা করেন। জলদাপাড়া ও উত্তরবঙ্গের পর্যটন পরিকাঠামো উন্নয়নের বিষয়েও তিনি একাধিক পরিকল্পনার কথা জানান। অভয়ারণ্য ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী । বন্যপ্রাণী সংরক্ষণ ও বনাঞ্চলের উন্নয়ন নিয়েও আধিকারিকদের সঙ্গে কথা বলেন। আগামী ২ অক্টোবর বক্সার জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়ার কর্মসূচিতে অংশ নেওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু।

প্রতিবেদন

Lopa Bhowmik