লাইনচ্যুত ফরাক্কা এক্সপ্রেস
সংবাদদাতা, বালুরঘাট: ফারাক্কা এক্সপ্রেসে বিভ্রাট। বালুরঘাট স্টেশনে মূল লাইন থেকে পিট লাইনে ঢোকার মুখে লাইনচ্যুত ইঞ্জিন। ট্রেনটিকে কারশেডে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটার ফলে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। সোমবার বেলা ১২টার কিছু পরে বালুরঘাট স্টেশনে গিয়ে পৌঁছয় ফারাক্কা এক্সপ্রেস। যাত্রীরা সবাই নেমে যাওয়ার পর ট্রেন পরিষ্কার করার জন্য সেটিকে কারশেডে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই লাইন থেকে সরে যায় ট্রেনটির ইঞ্জিনের চাকা।
উল্লেখ্য, চলতি মাসের গোড়াতেই ধসের জেরে বিপর্যস্ত হয়েছিল ফারাক্কাগামী ট্রেন চলাচল। বাতিল করা হয়েছিল উত্তরবঙ্গগামী সমস্ত ট্রেন। বেশ কিছু ট্রেনের রুটও বদল করা হয়েছিল। চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল যাত্রীদের। তারপর ফের এদিনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
