বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

জল ছাড়ল দুর্গাপুর ব্য়ারেজ, বন্য়া পরিস্থিতি নিয়ে কড়া নজরদারি প্রশাসনের

02 September, 2026 5:23 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, দুর্গাপুর: গভীর নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গ ও পাশ্ববর্তী রাজ্যগুলিতে টানা বৃষ্টি। এবার দুর্গাপুর ব্য়ারেজের জল ছাড়া উদ্বেগ বাড়ছে এই রাজ্যের।ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে টানা বৃষ্টিপাতের জেরে দামোদরে জলস্তর বৃদ্ধি হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বুধবার দুপুর 1 টা পর্যন্ত প্রতি সেকেন্ডে ১ লক্ষ ১১ হাজার ৪০০ কিউসেক হারে জল ছেড়েছে DVC। বৃষ্টির পরিমাণ বাড়লে জল ছাড়ার পরিমাণও বৃদ্ধি পাবে। তার ফলে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এই নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে সেচ দফতর।

দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ১ লক্ষ কিউসেকের বেশি হলেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়। ঝাড়খণ্ডের মাইথন ও পাঞ্চেত থেকে জল ছাড়লে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে। দক্ষিণ দামোদর সংলগ্ন পূর্ব বর্ধমানের কিছু অংশ, হুগলি ও হাওড়ার মতো নিচু এলাকায় প্রভাব পড়তে পারে। প্রভাব পড়তে পারে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে। দামোদর থেকে মুন্ডেশ্বরী রূপনারায়ণ নদীতেও এর প্রভাবে ভেসে যায় সংলগ্ন অঞ্চল। বাঁকুড়ার পাত্রসায়র, সোনামুখী এবং হাওড়ার উদয়নারায়ণপুর ও আমতা ব্লকের নিম্নাঞ্চল প্লাবিত হয়। ইতিমধ্যেই বিভিন্ন জেলা প্রশাসনকে সতর্ক করেছে নবান্ন।

প্রতিবেদন

UTSAB RC