বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
বেলুড় মঠে মহাসাড়ম্বরে হয়ে গেল কুমারী পুজো পাঁজরে হাড় ভেঙে ফুসফুসে, চোরবাগানের ময়নাতদন্তের ভয়াবহ রিপোর্ট টাইগার শ্রফের উপর গুলি, হামলা, গ্রেপ্তার ৩ টাইগার শ্রফকে হামলায় দায়স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

পুলিশের বিরুদ্ধে মারধরে মৃত্যুর অভিযোগ, বিক্ষোভে উত্তপ্ত দুবরাজপুর থানা

16 October, 2026 11:59 AM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, দুবরাজপুর: এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরেত্তপ্ত হয়ে উঠল দুবরাজপুর থানা চত্বর। পুলিশের হেপাজতে থাকাকালীন ওই ব্যক্তির মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পছিয়াড়া এলাকার কৃষ্ণনগরে একটি চুরির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। মৃত ব্যক্তির নাম বরজাহান শাহ (৩৫)। অভিযোগ, থানায় নিয়ে আসার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর মৃত্যু হয়। এরপরই পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে সরব হন গ্রামবাসীরা।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে থানা চত্বর। ঘটনার প্রকৃত কারণ জানতে থানার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি জানান তাঁরা। পরিস্থিতির মধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে উত্তেজিত জনতা দেহ আটকে রাখেন।

পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা হস্তক্ষেপ করেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার আশ্বাসের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

তবে বরজাহান শাহের মৃত্যুর প্রকৃত কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরেই মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রতিবেদন

Sandipan Saha