বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

ফ্লাইদুবাইয়ের ‘নায়ক’ পাইলট স্মিত মচ্ছরকে হাসপাতালে দেখতে গেলেন দুবাইয়ের যুবরাজ

03 October, 2026 5:48 PM UTSAB RC
শেয়ার করুন

দুবাই: মাঝ আকাশে সহ-পাইলটের হামলার শিকার ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে হাসপাতালে দেখতে গেলেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মকতুম। বিমানটিকে ভেঙে ফেলার চেষ্টা করছিলেন অভিযুক্ত সহ-পাইলট, এমনটাই অভিযোগ। সেই ঘটনায় গুরুতর জখম স্মিত এখন দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন। সাক্ষাতের পর এক বিবৃতিতে স্মিতের প্রতি “পূর্ণ কৃতজ্ঞতা ও প্রশংসা” জানিয়েছেন যুবরাজ।

গুরুতর আহত অবস্থাতেও ককপিটের দরজা খুলে দিয়েছিলেন স্মিত। তার ফলেই বিমানের ১৭২ জন যাত্রী ও ক্রুর প্রাণ রক্ষা পায়। সেই সাহসের জন্য বিশ্বজুড়ে প্রশংসা কুড়োচ্ছেন তিনি। যুবরাজকে হাসপাতালে স্মিতের সঙ্গে কথা বলতে এবং তাঁকে আলিঙ্গন করতে দেখা গিয়েছে। প্রকাশ্যে আসা ছবিতে সেই মুহূর্ত ধরা পড়েছে।

সাক্ষাতের পর প্রকাশিত বিবৃতিতে যুবরাজ বলেন, আরব আমিরশাহি এবং দেশের নেতৃত্বের তরফে স্মিতের প্রতি পূর্ণ কৃতজ্ঞতা ও প্রশংসা জানাচ্ছি। স্মিত তাঁদের দলের অংশ, এ জন্য তাঁরা গর্বিত। বিবৃতিতে আরও বলা হয়েছে, স্মিত আমিরশাহীর গল্পের অংশ এবং সংযুক্ত আরব আমিরশাহী যা-যা প্রতিনিধিত্ব করে, তারও অংশ। সেই পরিচয় হল সহমর্মিতার, শান্তির ও জীবনের।

প্রতিবেদন

UTSAB RC