বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

দ্বিতীয়বার মা হলেন দীপিকা পাড়ুকোন

19 September, 2026 8:04 PM Lopa Bhowmik
শেয়ার করুন

মুম্বই:‌শুক্রবারই দেখা গিয়েছিল গণপতি বাপ্পার কাছে সপরিবারে পুজো দিতে। শনিবার সকালেই এল সুখবর। দ্বিতীয়বার মা হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দীপিকা এবং রণবীর সিং দুজনেই সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ পোস্ট করে জানিয়েছেন ১৯ সেপ্টেম্বর দীপিকার কোল আলো করে জন্ম নিয়েছে একটি কন্যা সন্তান। দুয়া হল ছোট্ট বোনের দিদি। পোস্টে রয়েছে ছোট্ট শিশুর পায়ের ছাপ এবং তার নিচে লেখা রয়েছে রণবীর, দীপিকা এবং দুয়ার নাম। সেই সঙ্গে লেখা আছে ‘ওয়েলকাম বেবি গার্ল!’
২০১৮ সালের ১৮ নভেম্বর ইতালির লেক কোমোতে একটি ব্যক্তিগত ডেস্টিনেশন ওয়েডিং–এর মাধ্যমে চারহাত এক হয়েছিল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং–এর। ২০২৪ –এর ৮ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের প্রথম সন্তান দুয়া। দীপিকা ও রণবীরের জীবনের এই বিশেষ দিনে বলিউড থেকে শুরু করে অনুরাগী—সবাই নতুন অতিথিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

প্রতিবেদন

Lopa Bhowmik