একবার রিচার্জেই ৪১২ দিন নিশ্চিন্ত! BSNL-এর ২,৩৯৯ টাকার বিশেষ অফারে চমক
বারবার মোবাইল রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি দিতে এক আকর্ষণীয় দীর্ঘমেয়াদি প্ল্যান নিয়ে এল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। সংস্থাটির ২,৩৯৯ টাকার প্রিপেড প্ল্যানে গ্রাহকদের জন্য রাখা হয়েছে দারুণ চমক। সাধারণত এই প্ল্যানে ৩৬৫ দিনের মেয়ার পাওয়া গেলেও, নির্দিষ্ট অফার সময়ের মধ্যে রিচার্জ করলে পাওয়া যাবে সরাসরি ৪১২ দিনের ভ্যালিডিটি। অর্থাৎ কোনো বাড়তি খরচ ছাড়াই মিলবে অতিরিক্ত ৪৭ দিনের পরিষেবা।
প্ল্যানের মূল সুবিধাসমূহ:
- মেয়াদ: ৪১২ দিন (অফার চলাকালীন)।
- কথা বলার সুবিধা: যেকোনো নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড ভয়েস কলিং।
- ইন্টারনেট ডেটা: প্রতিদিন ২ GB করে হাই-স্পিড ডেটা। দৈনিক কোটা শেষ হলে ইন্টারনেটের গতি কমে দাঁড়াবে ৪০ kbps-এ।
- এসএমএস: প্রতিদিন ১০০টি করে বিনামূল্যে SMS পাঠানোর সুযোগ।
দৈনিক খরচ কত? হিসেব করে দেখলে এই অফারের আসল আকর্ষণ বোঝা যায়। ৪১২ দিনের মেয়াদে ২,৩৯৯ টাকা খরচ করলে প্রতিদিনের কার্যকর খরচ দাঁড়াচ্ছে মাত্র প্রায় ৫.৮২ টাকা। অর্থাৎ দৈনিক ৬ টাকারও কম খরচে আনলিমিটেড কলিং, ২ GB হাই-স্পিড ডেটা এবং ১০০টি SMS-এর মতো সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
অফারের সময়সীমা: এই অতিরিক্ত ৪৭ দিনের সুবিধাটি কিন্তু সীমিত সময়ের জন্য দেওয়া হচ্ছে। ১২ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে ২,৩৯৯ টাকার প্ল্যানটি রিচার্জ করলেই কেবল ৪১২ দিনের বর্ধিত মেয়াদ পাওয়া যাবে। ১২ সেপটেম্বরের পর রিচার্জ করলে একই খরচে পুরনো ৩৬৫ দিনের মেয়াদেই ফিরে যেতে হবে।
যাঁরা BSNL-এর সেকেন্ডারি বা প্রাইমারি সিম ব্যবহার করছেন এবং আগামী এক বছরেরও বেশি সময় রিচার্জের চিন্তা থেকে মুক্ত থাকতে চান, তাঁদের জন্য এই অফারটি হাতছাড়া না করাই বুদ্ধিমত্তার কাজ হবে।
