সিনে সেন্ট্রাল ক্যালকাটার ব্রাজিল চলচ্চিত্র উৎসব
সংবাদদাতা, কলকাতা: কলকাতার নন্দনে হয়ে গেল দু’দিনের ব্রাজিল চলচ্চিত্র উৎসব। আয়োজনে সিনে সেন্ট্রাল ক্যালকাটা। ১ ও ২ সেপ্টেম্বর উৎসবে ব্রাজিলের তিনটি ছবি দেখানো হয়। প্রথম দিন দেখানো হয় Water Salles ও Daniela Thomas পরিচালিত LINE OF PASSAGE। সাও পাওলোর বস্তির জীবন থেকে উত্তরণের গল্প। এই ছবির জন্য পরিচালক বার্লিন চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে গোল্ডেন বিয়ার পুরস্কারে ভূষিত হন।
উৎসবের দ্বিতীয় দিনে ছিল আরও একটি উল্লেখযোগ্য সিনেমা MY PARENTS WENT ON VACATION। এই সিনেমা আঠারোটি চলচ্চিত্র উৎসবে ছত্রিশটি পুরস্কারে ভূষিত হয়।
উৎসবের শেষ ছবি THE POPE’S TOILET। উৎসবের সেরা ছবি। ২০০৭ সালে উরুগুয়ে ও ব্রাজিলের যৌথ প্রযোজনায় নির্মিত একটি চমৎকার ও মানবিক সিনেমা। ১৯৮৮ সালে উরুগুয়ের এক দরিদ্র সীমান্ত শহরে পোপের আগমনকে কেন্দ্র করে সিনেমার গল্প আবর্তিত হয়েছে। ট্রাজেডি ও কমেডির মিশ্রণে সিনেমাটি মূলত দরিদ্র মানুষের টিকে থাকার লড়াইকে এবং আশাবাদের নিষ্ঠুর বাস্তবতাকে ফুটিয়ে তুলেছে।
