বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
চোরবাগানের শিল্পী সুশান্ত পালকে তলব লালবাজারের মানহানি মামলায় নির্দোষ রাহুল গান্ধী মেডিকেল কলেজে রোগীর মৃত্য়ু, তদন্ত কমিটি গঠন প্রেমিক ও তাঁর পরিবারকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ

খাড়্গের মন্তব্য নিয়ে দেশজুড়ে প্রতিবাদ মিছিল, ক্ষমা চাইতে হবে, দাবি বিজেপির

26 October, 2026 6:06 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত বাবাকে উদ্দেশ্য় করে ‘অশালীন’ ও ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বিরুদ্ধে সোমবার দেশজুড়ে প্রতিবাদে নামল বিজেপি। দেশের সমস্ত রাজ্য সদর দপ্তরে একযোগে বিক্ষোভ দেখান দলের নেতা-কর্মীরা। তাঁদের দাবি, খাড়্গেকে ইস্তফা দিতে হবে এবং প্রকাশ্যে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। এই বিতর্ক ঘিরে জাতীয় রাজনীতিতে শাসক ও বিরোধী শিবিরের তরজা তুঙ্গে উঠেছে।

ঘটনার সূত্রপাত রবিবার, পাটনায় এক অনুষ্ঠানে। জনসভায় উপস্থিত এক ব্যক্তি “প্রধানমন্ত্রী মোদি কোথাও যাবেন না” বলে চিৎকার করলে তার জবাবে খাড়্গে প্রধানমন্ত্রীর বাবা নিয়ে একটি মন্তব্য় করেন। ওই মন্তব্যের পরই বিজেপির ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের নানা প্রান্তে। পাটনায় হাজার হাজার বিজেপি কর্মী-সমর্থক খাড়্গের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করেন এবং তাঁর কুশপুতুল পোড়ান। একই ছবি দেখা গিয়েছে জম্মু, বেঙ্গালুরুর ফ্রিডম পার্ক, দিল্লি, মুম্বই, রাঁচি ও কলকাতাতেও। কলকাতায় সোমবার বিকেলে বিজেপির বিরাট মিছিল হয়।

কংগ্রেস সভাপতির মন্তব্যের তীব্র নিন্দা করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “এই পুরো ঘটনায় সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই আপত্তিকর মন্তব্য কিন্তু সাধারণ কোনও কংগ্রেস কর্মী বা যুব নেতা করেননি, বরং দেশের সবচেয়ে পুরনো একটি দলের জাতীয় সভাপতি করেছেন। তার চেয়েও বড় কথা, ভুল স্বীকার করে দুঃখপ্রকাশের বদলে কংগ্রেস নেতৃত্ব এই মন্তব্যের সমর্থনে সাফাই গেয়ে সাধারণ মানুষের অনুভূতিতে চরম আঘাত হানছে।” কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী আবার কটাক্ষ করেন রাহুল গান্ধীকে। তাঁর কথায়, “রাহুল গান্ধীর মানসিক অপরিণতবোধ সম্পর্কে আমাদের জানা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে অসৎ সঙ্গের প্রভাবেই দলের সভাপতিও একই রোগে আক্রান্ত হয়েছেন। কোনও ব্যক্তির প্রয়াত বাবা-মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করাই এখন কংগ্রেসের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।”

বিজেপির আক্রমণের কড়া জবাব দিয়েছে কংগ্রেস ও বিরোধী জোট ‘ইন্ডিয়া’। কর্নাটকের মন্ত্রী তথা খাড়্গের ছেলে প্রিয়াঙ্ক খাড়্গে বলেন, “অনর্থক বিষয়কে বড় করে তুলে রাজনৈতিক ইস্যু তৈরি করা বিজেপির পুরনো অভ্যাস। অতীত দিনে নরেন্দ্র মোদি বা অমিত শাহ কী ধরনের ভাষা ব্যবহার করেছেন, তা এই তথাকথিত ‘সংস্কৃতিবান’ মানুষেরা ভুলে গিয়েছেন। বিজেপির থেকে আমাদের সংস্কৃতি শিখতে হবে না।”

আরজেডি সাংসদ মনোজ ঝা খাড়্গের ভাষা নিয়ে ভিন্নমত না জানালেও বিজেপির দ্বিচারিতার সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, “অতীতে যখন সোনিয়া গান্ধী বা মল্লিকার্জুন খাড়গে সম্পর্কে বিজেপি নেতারা কুরুচিকর মন্তব্য করেছিলেন, তখন তো সংবাদমাধ্যম বা বিজেপি শিবিরের মধ্যে এমন প্রতিবাদ ও ক্ষোভ দেখতে পাওয়া যায়নি। প্রতিবাদ কখনই বেছে বেছে হওয়া উচিত নয়।”

ট্যাগ: BJP BJP Rally BJP Strike
প্রতিবেদন

UTSAB RC