এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, জয়পুরে জরুরি অবতরণ
সংবাদদাতা, নয়াদিল্লি: মাঝ আকাশে প্রযুক্তিগত সমস্যার জেরে বিপত্তিতে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। ভোপাল থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয AI1886 বিমানটি সমস্যার কারণে গন্তব্যের পরিবর্তে জয়পুরে জরুরি অবতরণ করে।
বিমানটিতে থাকা যাত্রী ও ক্রুদের সকলেই নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। জয়পুর বিমানবন্দরে অবতরণের পর বিমানটির প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শুরু হয়েছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিমানে ইঞ্জিন-সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। তবে ঠিক কী কারণে বিমানটিকে ডাইভার্ট করতে হল, সে বিষয়ে এয়ার ইন্ডিয়ার তরফে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও বিমানটি নিরাপদে অবতরণ করায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে।
