বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

চা বিক্রেতার ছেলের আঁকা ছবি যাচ্ছে থাইল্যান্ড

05 September, 2026 7:05 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নদীয়া: নদীয়ার ২২ বছর বয়সী বিকাশ দে। তার হাতে আঁকা ছবি পাড়ি দিতে চলেছে থাইল্যান্ড। অংশ নেবে একটি শিল্প প্রদর্শনীতে। শান্তিপুর ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিকাশ। ছোটবেলা থেকেই ছবি আঁকার প্রতি ঝোঁক। কখনও ঘরের মেঝেতে আবার কখনও বা ঘরের দরজায়, দেওয়ালে ছবি আঁকতো সে। ধীরে ধীরে তার হাতের জাদুতে একের পর এক ফুটে ওঠে রাজা, সম্রাট বা ভারতীয় ঋষিদের ছবি। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ছবি আঁকে রং–তুলিসহ বিভিন্ন উপকরণ দিয়ে। কিন্তু তার ছবি সম্পূর্ণ ব্যতিক্রম। অতি সাধারণ পেনের রংবেরঙের কালি দিয়ে নিপূণভাবে ছবি আঁকেন বিকাশ। একটা সময় তার আঁকা ছবি জায়গা করে নিয়েছিল শান্তিপুরের কলাতীর্থে। এবার তার প্রবল ইচ্ছেশক্তিই তাকে জায়গা করে দিল থাইল্যান্ডের শিল্প প্রদর্শনীতে। এই প্রদর্শনীর জন্য বিকাশ ছবি এঁকেছেন শুধুমাত্র কলম ব্যবহার করে। তাই তার ছবির নামকরণ করা হয়েছে ‘‌ওয়ান্ডার ইন ইওরসেলফ’‌। মূলত এই সুযোগ তিনি পেয়েছেন সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সহযোগিতায়। আগামী জানুয়ারির শেষ সপ্তাহে বা ফেব্রুয়ারির গোড়ায় বিকাশের ছবি পাড়ি দেবে থাইল্যান্ড। বিকাশের বাবা বাসুদেব দে চায়ের দোকান চালিয়ে কোনও রকমে সংসার চালান। মা বাড়িতে বসে সেলাইয়ের কাজ করেন। বহু কষ্টে উপার্জন করা অর্থ তিলে তিলে জমিয়ে বিকাশকে তার স্বপ্নের দরজায় পৌঁছে দিতে চেয়েছিলেন তার বাবা–মা। তাই ছেলের এই কৃতিত্বে খুশি দুজনেই। বিকাশের সাফল্যের ডানায় ভর করে তার মা–বাবার দু’‌চোখেও আকাশ ছোঁয়ার স্বপ্ন।

প্রতিবেদন

Lopa Bhowmik